Thursday, June 11, 2026

ম্যাচ জিতেও শাস্তির মুখে হার্দিক, কিন্তু কেন?

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের। ম্যাচ জিতেও শাস্তির মুখে পড়লেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শ্লো ওভার রেটের জন্য জরিমানা করা হলো মুম্বই অধিনায়ককে। ১২ লক্ষ টাকা জরিমানা করা হল হার্দিককে। আরও দু’বার এই ভুল করলে নির্বাসিত হতে হবে হার্দিককে।

আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথমবার ঠিক সময়ে ওভার শেষ করতে না পারলে অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা হয়। দ্বিতীয় বার একই ভুল করলে ২৪ লক্ষ টাকা জরিমানা হয়। যে শাস্তি পেয়েছেন ঋষভ পন্থ। তৃতীয় বার একই ভুল করলে অধিনায়ককে এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হয়। হার্দিক প্রথমবার এই ভুল করেছেন। তাই তাঁর ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে।

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ১৯২ রান করে মুম্বই । মুম্বইয়ের দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৭৮ রান করেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে ১৮৩ রানে গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস । মুম্বইয়ের হয়ে তিনটি করে উইকেট নেন কোটযে এবং যশপ্রীত বুমরাহ।

আরও পড়ুন- পাঞ্জাবের আশুতোষের লড়াই মনে ধরেছে হার্দিকের, কী বললেন তিনি?

Related articles

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...