Tuesday, June 9, 2026

পাঞ্জাবের আশুতোষের লড়াই মনে ধরেছে হার্দিকের, কী বললেন তিনি?

Date:

Share post:

গতকাল পাঞ্জাব কিংস-এর বিরুদ্ধে জয় মুম্বই ইন্ডিয়ান্স । পাঞ্জাবকে হারায় ৯ রানে। এই ম্যাচ হারলেও পাঞ্জাবের হয়ে দুরন্ত ইনিংস খেলেন আশুতোষ শর্মা। ২৮ বলে ৬১ রান করেন তিনি। ১৪ রানে ৪ উইকেট হারানোর পরেও পাঞ্জাবকে জয়ের আশা দেখিয়েছিলেন আশুতোষ। কিন্তু শেষ পর্যন্ত ব্যার্থ হন তিনি। আর আশুতোষের এই লড়াই মন জয় করে নিয়েছে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। বললেন , আশুতোষ দুর্দান্ত।

ম্যাচ শেষে হার্দিক বলেন, “ আশুতোষ দুর্দান্ত। মাঠে নেমেই ওই ভাবে খেলতে পারা সহজ নয়। প্রায় সব বল ব্যাটের মাঝে খেলেছে ও। আশুতোষ কী করতে চায়, সে ব্যাপারে খুব স্পষ্ট ছিল। এটা আমার ভাল লেগেছে।“

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ১৯২ রান করে মুম্বই । মুম্বইয়ের দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৭৮ রান করেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে ১৮৩ রানে গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস । মুম্বইয়ের হয়ে তিনটি করে উইকেট নেন কোটযে এবং যশপ্রীত বুমরাহ।

আরও পড়ুন- আজ থেকে শুরু মোহনবাগানের শেষ চারের প্রস্তুতি

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...