Tuesday, June 9, 2026

চলছে চূড়ান্ত প্রস্তুতি, মে মাসের প্রথমেই মাধ্যমিকের ফল প্রকাশ!

Date:

Share post:

লোকসভা নির্বাচন চলাকালীন চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ (Madhyamik Examination Result) করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সুপ্রিম কোর্টের (SC) নির্দেশ অনুযায়ী পরীক্ষার তিন মাসের মধ্যে ফলপ্রকাশ করতে হয় পর্ষদকে। আগামী ১২ মে সেই সময়সীমা শেষ হচ্ছে । সূত্রের খবর, তার আগেই মে মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে।

এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ২৩ হাজার। ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলেছিল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay) জানিয়েছেন ফলপ্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে ঠিক কোন দিনে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে তা আগামী সপ্তাহের মধ্যে জানিয়ে দেওয়া হতে পারে। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করতে ও প্রস্তুত রয়েছে শিক্ষা সংসদ। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানিয়েছেন চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বর জমা পড়ে গিয়েছে। অনলাইনে নম্বর জমা হওয়ার কারণে যখন সরকারি অনুমতি মিলবে তখনই ফলপ্রকাশ করা যাবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর।

 

Related articles

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...