Sunday, June 28, 2026

আজ থেকে শুরু মোহনবাগানের শেষ চারের প্রস্তুতি

Date:

Share post:

আজ থেকে শুরু হচ্ছে আইএসএল-এর প্লে-অফের ম্যাচ। মুম্বই সিটি এফসি ম্যাচের মতো আইএসএল সেমিফাইনালেও যুবভারতীর জনগর্জন অস্ত্র হতে যাচ্ছে মোহনবাগানের। ২৮ এপ্রিল সেমিফাইনালের ফিরতি পর্বের ম্যাচ যুবভারতীতে খেলবে আন্তোনিও লোপেজ হাবাসের দল। আজ শুক্রবার প্রথম নক আউটে ওড়িশা এফসি ও কেরালা ব্লাস্টার্স মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে হাবাসের দল। ২৩ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ দিমিত্রি পেত্রাতোসদের।

জানা যাচ্ছা, ২৮ এপ্রিল ফিরতি পর্বের হোম ম্যাচের জন্য ৬২ হাজার টিকিট ছেপেছে মোহনবাগান। অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। জানা যাচ্ছে, দুপুর দেড়টার মধ্যেই ৮ হাজার টিকিট বুকিং হয়ে যায়। সেমিফাইনালের হোম ম্যাচই ঠিক করে দেবে আইএসএল খেতাব ধরে রাখতে ৪ মে ফাইনাল খেলার ছাড়পত্র দিমিত্রি, লিস্টন কোলাসোরা পাবেন কি না। সুষ্ঠু টিকিট বণ্টন ব্যবস্থা যেভাবে মুম্বই ম্যাচে করা হয়েছিল, সেমিফাইনালেও তেমনটা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। ২২ এপ্রিল থেকে ২৮ তারিখ ম্যাচের দিন পর্যন্ত অফলাইন টিকিট মোহনবাগান মাঠ এবং যুবভারতী থেকে পাওয়া যাবে সভ্য-সমর্থকদের জন্য। মুম্বই ম্যাচের মতো কম দামের টিকিটই রাখা হয়েছে। ন্যূনতম টিকিটের দাম ৫০ ও ১০০ টাকা।

লিগ-শিল্ড জয়ের পর তিনদিনের ছুটি কাটিয়ে শুক্রবার সন্ধ্যায় যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করবে মোহনবাগান। লিস্টন, শুভাশিসদের মতো যাঁরা ছুটি কাটাতে বাড়ি ফিরেছিলেন তাঁদের বৃহস্পতিবার রাতেই শহরে পৌঁছনোর কথা। প্রথম দিন থেকেই দেশি-বিদেশি সব ফুটবলারকে নিয়েই সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দেবেন কোচ হাবাস। সাহাল আব্দুল সামাদের ফিটনেসও পরীক্ষা করা হবে। তাঁকে সেমিফাইনালে খেলাতে চায় দল। আগামী মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচ। প্রতিপক্ষ ওড়িশা না কেরল, তা জানার জন্য অনুশীলন সেরে হোটেলে ফিরে টিভির সামনে বসবেন মোহনবাগান কোচ, ফুটবলাররা। তারপর শেষ চারের প্রতিপক্ষ নিয়ে অঙ্ক কষা শুরু করবেন সবুজ-মেরুনের স্প্যানিশ বস।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...