Sunday, June 28, 2026

চল্লিশ – বিয়াল্লিশ অতীত, ৫০-এর দোরগোড়ায় যেতে চলেছে দক্ষিণের তাপমাত্রা! 

Date:

Share post:

দক্ষিণবঙ্গের জন্য দুঃসংবাদ দিল হাওয়া অফিস (Weather Department)। এখনও পর্যন্ত ৪০-৪২ ডিগ্রি তাপমাত্রায় নাকানি চোবানি খেতে হচ্ছে বঙ্গবাসীকে। এবার মিলল মারাত্মক খবর। এক ধাক্কায় ৭ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। অর্থাৎ প্রায় ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে চলেছে দক্ষিণবঙ্গের পারদ। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) এমন সতর্কবার্তায়, তাপপ্রবাহে দগ্ধ বাঙালি জীবনে সুস্থ থাকাই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাকে সিভিআর হিট ওয়েভ অ্যালার্টের হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে। এই তালিকার শীর্ষে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই তিন জেলা সহ মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও বীরভূমে তীব্র তাপপ্রবাহ থাকবে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রির কাঁটা ছাড়িয়ে গেছে। রাজ্যে দ্বিতীয় উষ্ণতম এলাকা বাঁকুড়া, প্রথম স্থান অধিকার করে আছে পানাগড়। সকাল ১১ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কোনোভাবেই বাইরে বেরোনো নয়, স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শরীরের সঙ্গে অতিরিক্ত জল ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে তাই যেকোনও মুহূর্তে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণহানির থাকছে। আবহাওয়া দফতর বলছে বয়স্কদের উপর এর প্রভাব সব থেকে বেশি। ৪২ ডিগ্রির পর যদি আরও ৭ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ে সেক্ষেত্রে প্রায় ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে দক্ষিণবঙ্গের পারদ। এই গরমে বাঁকুড়া – পুরুলিয়া কতটা বাসযোগ্য থাকবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভূপৃষ্ঠ দ্রুত তপ্ত হয়ে যাওয়ায় বাইরে বেরোনো যাচ্ছেনা। অনেকের কাজের ক্ষতি হচ্ছে। হাওয়া অফিসের কর্তারা বলছেন আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...