Sunday, June 7, 2026

ফের মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার, ৯ লক্ষ টাকা ক্ষতি বিনিয়োগকারীদের

Date:

Share post:

বেশ কয়েক দিন ধরে সময়টা একদমই ভাল যাচ্ছে না শেয়ার বাজারে। টানা চতুর্থ দিন লাগাতার ধসের মুখে দালাল স্ট্রিট। বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্সে আড়াই হাজারেরও বেশি পয়েন্টের পতন দেখা গিয়েছে। অন্যদিকে, নিফটিতেও প্রায় ৭৫০ পয়েন্টের পতন দেখা গিয়েছে। প্রায় ৯ লক্ষ টাকা ক্ষতির মুখোমুখি হয়েছেন বিনিয়োগকারীরা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েকদিন আরও পতন দেখা যেতে পারে শেয়ার পাড়ায়।
আজ ১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। শাসক থেকে বিরোধী, গোটা দেশেই জোরকদমে ভোট প্রচার করছে সব শিবির। ভোট যত এগিয়ে আসছে ততই শেয়ার বাজারে লাগাতার ধসের ছবি দেখা গিয়েছে। অনেক বাজার বিশেষজ্ঞের মতে ভোটের মরসুমে বাজার খানিক দোলাচলে থাকে। স্থায়ী সরকার তৈরি হওয়া না পর্যন্ত সেই অবস্থা কাটে না।এদিন বাজার খোলার পর ৬০৮ পয়েন্ট নেমে গিয়ে সেনসেক্স গিয়ে পৌঁছেছে ৭১,৮০০ তে। নিফটি ১৭৩ পয়েন্ট পড়ে পৌঁছয় ২১,৮২২-এ। এই বেহাল পরিস্থিতি এখনই স্বাভাবিক হওয়ার আশা দেখছে না বিশেষজ্ঞ মহল। ফলে এখন বাজারে বিনিয়োগের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে ইরান ও ইজরায়েলের মধ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক টানাপোড়েনের জেরে সবচেয়ে খারাপ অবস্থা ইনফোসিস, অ্যাক্সিস ব্যাঙ্ক, টিসিএস, এল অ্যান্ড টি, উইপ্রোর মতো সংস্থাগুলি। বেশিরভাগ স্টকই নিচের দিকে নেমেছে। দালাল স্ট্রিটের এমন রক্তক্ষরণের দিনেও ২৩৪৮ টি স্টকের মধ্যে ৫৬২ টি স্টক ‘গ্রিন’ জোনে রয়েছে। অন্যদিকে, ১৭১৮ টি স্টক ‘রেড’ জোনে ট্রেড করছে। অপরিবর্তিত ১০৪ টি স্টক।




Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...