Friday, April 3, 2026

সোমবারের মধ্যেই নিয়োগ মামলার রায় ঘোষণা করবে আদালত! 

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দিষ্ট করে দেওয়ার সময়ের মধ্যেই এবার নিয়োগ মামলার রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালত সূত্রে খবর শুক্রবার অথবা সোমবার দেবাংশু বসাকের (Debangshu Basak Division Bench) ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে। বৃহস্পতিবার SSC এর নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় আদালতে চার্জশিট জমা করেছে ইডি। বৃহস্পতিবার ইডির (ED ) বিশেষ আদালতে এই চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৩০০ পাতার মূল সেই চার্জশিটে অভিযুক্তের সংখ্যা ১০০ জনের বেশি।

২৫ হাজার চাকরির ভবিষ্যৎ নির্ধারক মামলার রায় সোমবারে ঘোষণা করা সম্ভব কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে। অনেকেই বলছেন ভোটের আবহে আদালতের সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের মনে। এর আগে আদালতে নির্দেশ মেনে ৫০০০ চাকরি বাতিল করে স্কুল সার্ভিস কমিশন। চাকরি হারানো শিক্ষক ও শিক্ষা কর্মীরা উচ্চ আদালতের দ্বারস্থ হন। তাঁদের রক্ষাকবচ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court) এবং মামলা ফের কলকাতা আদালতে ফেরত পাঠানো হয়। গ্রুপ সি, ডি, নবম -দশম, একাদশ -দ্বাদশ মিলিয়ে প্রায় ২৫ হাজার নিয়োগের ত্রুটি খতিয়ে দেখতে বিশেষ বেঞ্চ গড়ার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট এবং ছ মাসের মধ্যে ফয়সলা করতে হবে বলে সময় বেঁধে দেয়। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই এবার রায়দান করতে চলেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...