Sunday, April 5, 2026

সৌদিতে আটকে দুই বাঙালি ভাই, রাজ্যের সাহায্যের আর্জি

Date:

Share post:

কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যের মরু শহরে গিয়ে প্রতারণার শিকার হুগলির (Hooghly) গুপ্তিপাড়ার দুই যুবক। ভিসার (Visa) মেয়াদ শেষ হয়ে গেলেও বাড়ি ফিরতে পারছে না চুক্তিতে থাকা হোটেল কর্তৃপক্ষের কারণে। এবার ঘরের ছেলেদের ঘরে ফেরাতে রাজ্য সরকারের দ্বারস্থ হল তাঁদের পরিবার। দূতাবাস সাহায্যের আশ্বাস না দেওয়ায় এবার তৎপরতা শুরু রাজ্য প্রশাসনের।

সৌদি আরবের (Saudi Arab) রাজধানী রিয়াধের (Riyadh) হোটেলে রান্নার কাজে গিয়েছিলেন হুগলির গুপ্তিপাড়ার দুই ভাই। রাজেন ও রতন সরকার নামে ওই দুই ভাই জানান, হোটেলের সঙ্গে চুক্তি শেষ হলেও কাগজপত্র সংক্রান্ত কারণে তাঁরা ফিরতে পারছেন না। তাঁদের অভিযোগ, ওই সংস্থা কাগজপত্র তৈরি করে না দেওয়াতেই এই অবস্থা। তার উপরে সেখানকার ভারতীয় দূতাবাস থেকেও সাহায্য মিলছে না। এদিকে তাঁদের হাতে জমানো টাকাও শেষ। এক বন্ধুর থেকে ধার করে কোনওক্রমে দিন চলছে। রমজান মাসে স্থানীয় এক মসজিদ থেকে খাবার সংগ্রহ করেছে। এখন সেই পথও বন্ধ। রাজেন বলেন, “সংস্থা কোনও দায় নিচ্ছে না। দেড় মাস আগে ভারতীয় দূতাবাসে গিয়ে দরখাস্ত জমা দিয়েছি। তারাও কিছু করছে না।”

পরিবারের সঙ্গে ভিডিও কলে তাঁরা তাঁদের পরিস্থিতি জানান। এরপরই পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে ই-মেল করে সাহায্য প্রার্থনা করা হয়। ই-মেল পাঠানো হয় হুগলির জেলাশাসক দফতরেও। জেলাশাসক (DM) মুক্তা আর্য জানান, বিষয়টি প্রশাসনের তরফে দেখা হবে।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...