Monday, March 23, 2026

মুম্বই শিবিরে বিভাজন স্পষ্ট, ক্রিকেটারের পোস্ট ঘিরে জল্পনা

Date:

Share post:

অশান্তি বেড়েই চলেছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। চলতি আইপিএল-এ হার্দিক পান্ডিয়া অধিনায়ক হওয়ার পর থেকেই অশান্তই মুম্বই শিবিরে। শিবিরে বিভাজন ক্রমশ স্পষ্ট হচ্ছে। আর পাঞ্জাব ম্যাচের পর তা যেন আরও স্পষ্ট হল।

মহম্মদ নবি খেলছেন এবার মুম্বই ইন্ডিয়ান্সে। পাঞ্জাব ম্যাচের পর একটি পোস্ট শেয়ার করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, এক সমর্থক নবিকে নিয়ে পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় একজন নবির উদ্দেশে লিখেছিলেন, ‘‘তোমার অধিনায়কের কিছু সিদ্ধান্ত অত্যন্ত অবাক করার মতো। যেগুলো মানুষের কাছে বিস্ময়কর। নবিকে বল করতেই দেওয়া হল না! অথচ সে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এদিনও গুরুত্বপূর্ণ সময় নবি দুটো ক্যাচ নিল এবং একটা রান আউট করল।’’ এই পোস্ট নবি নিজের পেজে ভাগ করে নেন। বুঝিয়ে দেন ওই ক্রিকেটপ্রেমীর বক্তব্যে তাঁরও সমর্থন রয়েছে।

 আসলে ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বইয়ের প্রথম একাদশে ছিলেন নবি। হার্দিক পাঞ্জাবের বিরুদ্ধে ছ’জন বোলার ব্যবহার করলেও নবিকে বল করতে ডাকেননি। আর তাতেই অবাক হন নবি। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় মুম্বই অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন- বিশ্বকাপের হার ভুলতে পারছেন না রাহুল, আইপিএল-এর মাঝে আক্ষেপ ঝড়ে পড়ল তাঁর গলায়


Related articles

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...