Thursday, June 25, 2026

বাংলায় প্রথম দফা ‘শান্তিপূর্ণ’, বিক্ষিপ্ত অশান্তিতে গ্রেফতার ১২ জন

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যের তিন কেন্দ্রে নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় মোট ১২ জনকে গ্রেফতার করা শুধুমাত্র কোচবিহার কেন্দ্র এলাকা থেকে। বিকাল পাঁচটা পর্যন্ত রাজ্যের ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ, যা শুক্রবার দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বোচ্চ।

প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ কোচবিহারেই সবথেকে বেশি বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক। বিভিন্ন মাধ্যমে ৫৫৬টি অভিযোগ দায়ের হয়েছে কমিশনের দফতরে, যার মধ্যে ৯৯টি বাতিল হয়েছে। কমিশন ৩৫৬টি অভিযোগের সমাধানও করেছে বলে জানান সিইও। কোচবিহার থেকে জমা পড়েছে ২৬৯ অভিযোগ, আলিপুরদুয়ার থেকে ১৬২টি, জলপাইগুড়ি থেকে ১২৫টি অভিযোগ জমা পড়েছে কমিশনে। ভোটকে ঘিরে এখনও পর্যন্ত বেআইনি নগদ অর্থ বাজেয়াপ্তের পরিমাণ ১৪.১১ কোটি টাকা। মোট ১০ টি বোমা উদ্ধার করা হয়েছে। তবে কোথাও কোনো বোমা ফাটার ঘটনা ঘটেনি।

শুক্রবার ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। তিন কেন্দ্র মিলিয়ে প্রার্থী ছিলেন ৩২ জন। তিনটি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ৫৬ লক্ষ ২৬ হাজার ১০৮জন। ভোটের কাজের সঙ্গে যুক্ত ছিলেন ২৭ হাজার ৯০৭ জন ভোট কর্মী। পুলিশ অবজারভার, স্পেশাল অবজারভারের পাশাপাশি ৫৮১ জন মাইক্রো অবজারভার ছিলেন। কোচবিহারের মাথাভাঙায় একটি বুথে প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে পড়ায় তাঁকে সরিয়ে দেয় কমিশন। ভোটদানের নিরিখে সবথেকে এগিয়ে জলপাইগুড়ি। সেখানে ভোট পড়েছে ৭৯.৩৩ শতাংশ। কোচবিহারে ভোট পড়েছে ৭৭.৭৩ শতাংশ ও আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৭৫.৫৪ শতাংশ।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...