Saturday, April 11, 2026

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত অশান্তি, সকাল ন’টা পর্যন্ত ভোটদানের হার ১৫.৯ শতাংশ

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রথম দফায় (First Phase of Loksabha Election in North Bengal) উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে চলছে ভোট গ্রহণ। সকাল থেকে বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। মেঘলা আকাশে মহিলা ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি নজর কেড়েছে তিন জেলাতেই। বিক্ষিপ্ত অশান্তির খবর মিললেও কোচবিহার ছাড়া বাকি দুই জেলায় মোটের উপর ভোট শান্তিপূর্ণ। সকাল ন’টা পর্যন্ত সার্বিক ভোটের হার ১৫.৯ শতাংশ।

নির্বাচন কমিশনের (EC) দেওয়া তথ্য অনুযায়ী, সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর সকাল ন’টা পর্যন্ত দু ঘণ্টায় কোচবিহারে ভোটদানের হার (Vote percentage) ১৫.২৬ শতাংশ। এই জেলায় তৃণমূল কর্মীদের উপর বিজেপি এজেন্টদের চড়াও হওয়ার খবর মিলেছে। সকাল থেকেই সক্রিয় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। আক্রান্ত কর্মীকে হাসপাতালে দেখতে যাওয়া থেকে শুরু করে দিনহাটা পুলিশ স্টেশনে অভিযোগ করা সবেতেই শিরোনামে উদয়ন। জলপাইগুড়িতে সকাল ন’টা পর্যন্ত ভোট পড়েছে ১৫. ৯১ শতাংশ। আলিপুরদুয়ারে ভোটদানের হার একটু কম, ১৪.১৩ শতাংশ। উত্তরের এই দুই জেলায় এখনও পর্যন্ত অশান্তির খবর মেলেনি।

 

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...