Wednesday, April 1, 2026

ব্যাট হাতে অভ্যর্থনা বহরমপুরের যুবকদের! ইউসুফ বাংলায় বললেন “ভালো থাকুন”!

Date:

Share post:

বাংলা শিখে ফেললেন ইউসুফ পাঠান। ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরবাসীর উদ্দেশে বাংলায় গোটা বাংলায় বললেন “ভালো থাকুন”! আর বড়ঞায় রোড-শো চলাকালীন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের মুখে বাংলা শুনে আপ্লুত আমজনতা।

ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২টি আসনে যে প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল, তার মধ্যে সবচেয়ে বড় চমক ছিল বহরমপুরে ইউসুফ পাঠান। নাম ঘোষণার কিছুদিন পর থেকেই বহরমপুরের মাটি কামড়ে পড়ে আছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রাক্তন এই মারকুটে ব্যাটার।

এবার বোড-শোয়ে উপচে পড়া ভিড়ে অসংখ্য যুবক ব্যাট হাতে ইউসুফকে অভ্যর্থনা জানান। মহিলারা ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। এমনকী ভিড়ের চাপ সামলাতে দলীয় নেতৃত্বকে রীতিমতো হিমশিম খেতে হয়।

আরও পড়ুন- প্রথম দফার ভোটে অশান্ত মনিপুর, গুলি চললো বুথে

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...