Wednesday, June 24, 2026

ওড়িশায় মহানদীতে নৌকাডুবি, বাড়ছে মৃত, নিখোঁজ ৮

Date:

Share post:

প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ওড়িশার ঝড়সুগুদা (Jharsuguda) জেলায় মহানদীতে (Mahanadi) নৌকাডুবির ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। শনিবার সকাল থেকে তল্লাশি চালিয়ে আরও ছয় জনের দেহ উদ্ধার হয়। এখনও আট যাত্রীর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না বলেই প্রশাসনের দাবি। মৃতেরা মূলত ছত্তিশগড়েরই (Chhattisgarh) বাসিন্দা ছিলেন।

শুক্রবার ছত্তিশগড়ের বাসিন্দা প্রায় ৩০ জনের একটি দল ওড়িশার (Odisha) ঝড়সুগুদা জেলার পাথরসেনি মন্দিরে যাচ্ছিলেন। মহানদীতে নৌকায় তাঁরা পারপার করার সময় সারদা ঘাটের কাছে নৌকা ডুবির (boat capsize) ঘটনা ঘটে। স্থানীয় মৎস্যজীবীরা সঙ্গে সঙ্গে উদ্ধারে নামেন। প্রায় ৩৫ জনকে তাঁরাই উদ্ধার করেন। এরপরই উদ্ধারের কাজে আসে ওড়িশা ডিজাস্টার ব়্যাপিড অ্যাকশন ফোর্স (ODRAF)। তাঁরা রাতে একজনের দেহ উদ্ধার করেন।

শনিবার সকালে ফের তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ছয় জনের মৃতদেহ। নিখোঁজ যাত্রীদের মধ্যে চারজন মহিলা ও তিনটি শিশু রয়েছেন। ঘটনার পরই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও রাই (Bishnudeo Rai) ওড়িশা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে উদ্ধারে তৎপরতার আর্জি জানান।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...