Friday, April 3, 2026

BreakfasT Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) চলতি আইপিএল-এ একেবারেই ভালো জায়গায় নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ টেবিলে লাস্ট বয় ফ্যাফ ডুপ্লেসি-বিরাট কোহলির দল। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। যেখানে বিরাট কোহলি-ফ্যাফের সাক্ষাৎকার নিচ্ছেন দীনেশ কার্তিক। সেখানে বিরাটের উত্তর শুনে চমকে যান দীনেশ।

২) অশান্তি বেড়েই চলেছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। চলতি আইপিএল-এ হার্দিক পান্ডিয়া অধিনায়ক হওয়ার পর থেকেই অশান্তই মুম্বই শিবিরে। শিবিরে বিভাজন ক্রমশ স্পষ্ট হচ্ছে। আর পাঞ্জাব ম্যাচের পর তা যেন আরও স্পষ্ট হল। মহম্মদ নবি খেলছেন এবার মুম্বই ইন্ডিয়ান্সে। পাঞ্জাব ম্যাচের পর একটি পোস্ট শেয়ার করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, এক সমর্থক নবিকে নিয়ে পোস্ট করেন।

৩) পাঞ্জাব কিংস-এর বিরুদ্ধে জয় মুম্বই ইন্ডিয়ান্স । পাঞ্জাবকে হারায় ৯ রানে। এই ম্যাচ হারলেও পাঞ্জাবের হয়ে দুরন্ত ইনিংস খেলেন আশুতোষ শর্মা। ২৮ বলে ৬১ রান করেন তিনি। ১৪ রানে ৪ উইকেট হারানোর পরেও পাঞ্জাবকে জয়ের আশা দেখিয়েছিলেন আশুতোষ। কিন্তু শেষ পর্যন্ত ব্যার্থ হন তিনি। আর আশুতোষের এই লড়াই মন জয় করে নিয়েছে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। বললেন , আশুতোষ দুর্দান্ত।

৪) এখনও ২০২৩ একদিনের বিশ্বকাপ ভুলতে পারছেন না কে এল রাহুল। চলতি আইপিএল-এর মাঝে বিশ্বকাপের কথা তুলে ধরলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। এক সাক্ষাৎকারে বলেন রাহুল। তাঁর মতে, একটা ছোট্ট ভুল না করলে ভারত হয়তো চ্যাম্পিয়নও হয়ে যেতে পারত।

৫) সময়টা ভালো যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের। ম্যাচ জিতেও শাস্তির মুখে পড়লেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শ্লো ওভার রেটের জন্য জরিমানা করা হলো মুম্বই অধিনায়ককে। ১২ লক্ষ টাকা জরিমানা করা হল হার্দিককে। আরও দু’বার এই ভুল করলে নির্বাসিত হতে হবে হার্দিককে।

আরও পড়ুন- বিরাটের উত্তরে চমকে গেলেন দীনেশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...