Saturday, May 30, 2026

ইরানের পর এবার রাতভর বোমাবর্ষণ ইরাকে! হামলার দায় অস্বীকার আমেরিকার

Date:

Share post:

ইরানের (Iran) পর এবার ইরাকেও (Iraq) চলল হামলা। মধ্য ইরাকের একটি মিলিটারি বেসে (Military Base) হামলা চালানোর খবর পাওয়া গিয়েছে। সেখানে ইরানের প্যারামিলিটারিরা (Para Military)ছিলেন বলে খবর। হামলার জেরে ইতিমধ্যে একজনের মৃত্যু ও কমপক্ষে আটজনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও এই হামলা কারা চালাল তা স্পষ্ট নয়। এদিকে আমেরিকা (USA) এই হামলায় তাদের কোনও ভূমিকা নেই বলেই সাফ জানিয়েছে।

একাধিক সংবাদসংস্থা সূত্রে খবর, ইরাকের কালসো বেসে শুক্রবার রাতে বিস্ফোরণ হয়। ওই বেসে থাকছিল ইরানপন্থী প্যারামিলিটারি গ্রুপ হাসেদ-আল-শাবি। লাগাতার গোলাবর্ষণে ১ জনের মৃত্যু ও ৮ জনের আহত হওয়ার খবর মিলেছে। মজুত রাখা অস্ত্রশস্ত্রেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই সশস্ত্র বাহিনী আইএস গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি করা হয়েছিল।

এদিকে চলতি সপ্তাহেই ইজরায়েলে মিসাইল হামলা চালায় ইরান। পাল্টা জবাবে ফের ইরানে হামলা চালায় ইজরায়েল। এবার ইরাকেও ইরানপন্থী সেনাদের উপরে বোমাবর্ষণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ঘটনার পিছনে তাদের যে একেবারেই মদত নেই সেকথা সাফ জানিয়েছে আমেরিকা।

Related articles

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...

পেট্রোল-ডিজেলের পর বিদ্যুৎ! সারচার্জের নামে যোগীরাজ্যে ১০ শতাংশ বাড়ছে মাশুল

একের পর এক মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। পশ্চিম এশিয়ার (West Asia) অস্থিরতার কারণে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ধাক্কা...

দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে, বেলেঘাটায় নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস অভিষেকের

বেলেঘাটায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...