Monday, February 23, 2026

ইটাহারের রাস্তায় বিপ্লব মিত্রের সমর্থনে অভিষেকের রোড শো-এ জনসুনামি

Date:

Share post:

শনিবারের তাপমাত্রার উত্তাপকেও হারিয়ে দিল ইটাহারে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো। এদিন বালুরঘাটের দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সরাইদিঘি মোড় থেকে পাইকপাড়া মোড় পর্যন্ত রোড শো করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর প্রতিবাদের মতো এবার জনসুনামিতে ভাসল ইটাহারের রাস্তা। প্রার্থী বিপ্লব মিত্র, মন্ত্রী ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে হুড খোলা ট্যাবলোতে ব়্যালি করেন অভিষেক। যতই রোড শো এগিয়েছে ততই বেড়েছে ভিড়।

বালুরঘাটের সরাইদিঘি মোড় থেকে পাইকপাড়া মোড় পর্যন্ত রাস্তা এদিন বেলার দিক থেকেই কার্যত তৃণমূলের দখলে চলে যায়। দলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখতে রাস্তার দুধারে উপচে পড়ে উৎসাহী মানুষের ভিড়। হাত নেড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত-অভিনন্দন জানায় উপস্থিত জনতা। অভিষেক প্রত্যুত্তর দেন। হুড খোলা ট্যাবলোর উপর দাঁড়িয়ে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন উপস্থিত জনতার উদ্দেশ্যে। উদ্বেল হয়ে ওঠে জনতা। কার্যত জনসুনামির আকার নেয় ঘাটালের রাস্তা। জনজোয়ারে ভেসেই প্রায় ব়্যালি করেন অভিষেক। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

নিজের লোকসভা কেন্দ্রের বাইরেও সমানে প্রচার করছেন সঙ্গে চলছে সাংগঠনিক বৈঠক। উত্তর থেকে দক্ষিণ সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর পাশাপাশি চলছে তৃণমূলের কর্মী-সমর্থকদের সমর্থনে প্রাচর সভা- রোড শো। প্রতিটি রোড-শো-তেই জনজোয়ার। অনুমানের থেকে বেশিই জনসমাগম হচ্ছে। শুধু তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরাই নন, অভিষেককে এক ঝলক দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও। রোড শো-এর পরে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে অভিষেক কী বার্তা দেন- সেদিকেই তাকিয়ে সবাই।




spot_img

Related articles

নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হার! নেটিজেনদের তোপের মুখে পাণ্ডিয়ার প্রেমিকা

নরেন্দ্র মোদি স্টেডিয়মে ফিরল স্বপ্নভঙ্গের স্মৃতি। ২০২৩ সালের নভেম্বরে এই স্টেডিয়ামেই একদিনের বিশ্বকাপ ফাইনালে হেরেছিল ভারত।এবার টি২০ বিশ্বকাপে...

জলাভূমি ভরাট-মামলায় ক্ষোভ প্রকাশ বিচারপতি সিনহার, কেন্দ্রীয় মন্ত্রককে যুক্ত করার নির্দেশ

পূর্ব কলকাতার (East Kolkata) জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে রাজ্য সরকার ও পুর কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাই...

সেলেব-আবাসন আরবানায় অগ্নিকাণ্ড: অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা

দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে ফের অগ্নিকাণ্ডের আতঙ্ক। সোমবার সকালে আনন্দপুর-এর নাজিরাবাদ সংলগ্ন ‘আরবানা কমপ্লেক্স’ (UrbanaComplex) -এর একটি টাওয়ারে...

মোদির চিঠিতে ‘জয় মা কালী’! বাংলা বঞ্চনার কথা কই, প্রশ্ন তৃণমূলের

সম্প্রতি বাংলা ভাষার প্রতি খুবই প্রীতি দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই বাংলাতেই বিকশিত পশ্চিমবঙ্গের কথা বলছেন তিনি।...