Saturday, April 4, 2026

মধ্যপ্রদেশে নির্বাচন শেষে দুর্ঘটনা, বাস উল্টে আহত ২১ নিরাপত্তারক্ষী

Date:

Share post:

নির্বাচনের ডিউটি সেরে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বাস। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুলে (Betul) নাগপুর-ভোপাল হাইওয়ের উপর। একটি বাসের সঙ্গে নির্বাচনের নিরাপত্তায় থাকা কর্মীদের বাসের মুখোমুখি ধাক্কার পরই পাশের খাঁড়িতে উল্টে যায় বাসটি। ঘটনায় ২১ জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছিন্দওয়াড়ায় নির্বাচনের কাজে নিযুক্ত ছিলেন দুর্ঘটনাগ্রস্ত বাসের নিরাপত্তারক্ষীরা। শুক্রবার ভোটের পরে শনিবার সকালে ৪০ জন নিরাপত্তা রক্ষীকে নিয়ে রাজগড়ে ফিরছিলেন নিরাপত্তারক্ষীরা। এর মধ্যে ৩৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ৬ জন পুলিশকর্মী ছিলেন। বরেঠা ঘাটের কাছে একটি গাড়িকে ওভারটেক (overtake) করতে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাসটির। তারপরই সেটি উল্টে পাশের খাঁড়িতে পড়ে যায়।

আহত ২১ জনের মধ্যে ১২ জনকে অল্প চোটের জন্য শাহপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৯ জনকে বেতুল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল, তদন্তে পুলিশ।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...