Friday, April 3, 2026

ডাউন ব্যান্ডেল লোকালে আগুন আতঙ্ক! বিঘ্নিত পরিষেবা, কাজে বেরিয়ে বিপাকে নিত্যযাত্রীরা

Date:

Share post:

ডাউন ব্যান্ডেল (Bandel) লোকালে আচমকাই আগুন আতঙ্ক! শনিবার সকালে আচমকা এমন দূর্ঘটনার জেরে চুঁচুড়া স্টেশনে নেমে পড়েন যাত্রীরা। কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকার পর শেষমেশ ট্রেনটিকে (Train) ফের ব্যান্ডেল স্টেশনে ফিরিয়ে আনা হয়। পূর্ব রেল সূত্রে খবর, ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল (Bandel Howrah Local) ব্যান্ডেল স্টেশন ছাড়ে সকাল ৮.২৮ মিনিটে। ট্রেনটি চুঁচুড়ার দু’নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ৮.৩৪ মিনিটে। এরপরই ট্রেনের চালক দেখতে পান ট্রেনের তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপরই ট্রেন দাঁড় করিয়ে দেন তিনি। পাশাপাশি বিষয়টি নজরে আসতেই যাত্রীরা নেমে পড়েন অনেকেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেনটিকে ব্যান্ডেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

পরে চুঁচুড়া থেকে যাত্রীরা অন্য ট্রেন ধরে গন্তব্যে রওনা দেন। যদিও ব্রেক বাইন্ডিং এর ফলে ধোঁয়া বেরোয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের তরফে জানানো হয় সমস্যা হয়েছিল। কিছু সময়ের মধ্যেই তা ঠিক করা হয়। তবে সামান্য সময়ের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল। পাশাপাশি যাত্রীদের অভিযোগ, ব্যান্ডেলে এদিন সকালের ৮টা ২৮-এর ট্রেনে আচমকাই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই ট্রেনের যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়। ট্রেন ১৫ মিনিট মতো আটকে থাকার পর সেটিকে ব্যান্ডেল স্টেশনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...