Friday, April 3, 2026

EVM পাহারায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজনৈতিক দলও, স্ট্রংরুমে কড়া নজর

Date:

Share post:

নির্বাচনের পরে ইভিএম সংরক্ষিত রাখার স্ট্রংরুমের পাহারাদারিতে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের (central force) পাশাপাশি রাজনৈতিক দলগুলিও থাকতে পারবে। স্ট্রং রুম (strong room) নিয়ে বহু অভিযোগ প্রতিটি নির্বাচনেই হয়ে থাকে। নির্বাচন প্রক্রিয়ায় সেই সম্ভাবনার নিরসন করতেই স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে কমিশনের নিরাপত্তা বলয়ের বাইরে পাহারা দেওয়ার অনুমতি দিয়েছে কমিশন। তবে সেক্ষেত্রে বেশ কিছু নিয়মও লাগু করা হয়েছে।

স্ট্রং রুমের বাইরে রীতিমত ক্যাম্প করে ২৪ ঘণ্টা পাহারায় থাকতে পারবে রাজনৈতিক দলগুলি। স্ট্রং রুমে নজরদারি চালানো সিসিটিভি নজরদারির ঘরেও প্রবেশের অনুমতি থাকছে রাজনৈতিক দলের প্রতিনিধিদের। প্রার্থী ও তাঁর এজেন্টরা (agent) নজরদারি চালাতে পারবেন। প্রতিদিনের স্ট্রং রুমের পরিস্থিতি নিয়ে রিটার্নিং অফিসারকে (Returning Officer) রিপোর্টও জমা দিতে পারবে রাজনৈতিক দলগুলি। পাশাপাশি প্রতিটি স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকছে এক প্ল্য়াটুন (platoon) কেন্দ্রীয় বাহিনী।

এর আগেও বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলিকে স্ট্রং রুম পাহারায় অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বেসরকারি নিরাপত্তা রক্ষী দিয়েও স্ট্রং রুম পাহারা দিতে দেখা গিয়েছে কংগ্রেস-বিজেপিকে। কোনও ধরনের বিতর্ক ও অপ্রীতিকর ঘটনা এড়াতে তাই কমিশন এবার নতুন এই সিদ্ধান্ত নিল।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...