Monday, April 6, 2026

আবাসনের ২৫ তলা থেকে ঝাঁপ! কলকাতায় রহস্যমৃত্যু ছাত্রীর

Date:

Share post:

ফের শহরে বহুতলের ছাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু (Mysterious Death) এক ছাত্রীর। রবিবার ভোর রাতে কসবার (Kasba) পিকনিক গার্ডেন (Picnic Garden) এলাকার ওই বহুতলের ২৫ তলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু হয় বলে খবর। এদিকে বিষয়টি জানাজানি হতেই পিকনিক গার্ডেনের মেঘমনি অ্যাপার্টমেন্টে (Meghmani Apartment) রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আবাসনের অন্য বাসিন্দাদের মতে, বছর উনিশের ওই ছাত্রীর নাম তামান্না হীরাওয়াত (Tamanna Hirawat)। কসবা থানা এলাকার পিকনিক গার্ডেনের একটি বহুতলে থাকতেন তিনি। তবে এটা নিছকই দুর্ঘটনা না কি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে খবর, তামান্না সিএ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই বহুতল আবাসনেই ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। কিন্তু তাঁদের পরিবারের বাকি সদস্যরা বিদেশে থাকতেন বলেই খবর। তবে আবাসনের অন্য বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে এর আগেও ছাত্রী নিজের হাতের কব্জি কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আর রবিবার একেবারে ২৫ তলা থেকে ঝাঁপিয়ে মৃত্যু হয় তাঁর। তবে এটা কী নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে এদিন বিষয়টি নজরে আসতেই আবাসনের বাসিন্দারা বছর উনিশের ওই ছাত্রীকে সঙ্গে সঙ্গেই উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...