Friday, June 26, 2026

বোমা ফাটালে কালিপটকায় জবাব: তীব্র কটাক্ষ করে গদ্দারকে ধুয়ে দিলেন মমতা

Date:

Share post:

বালুরঘাটে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভা। কিন্তু সেখান থেকেই নাম না করে গদ্দার শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ধুয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শুভেন্দুর বোমা নিদানকে তীব্র কটাক্ষ করে পাল্টা মমতা বলেন, “বোমা ফাটালে জবাবটা হবে কালিপটকা দিয়ে । কারণ, তোমাদের আমরা গুরুত্বই দিই না।”

মালদহে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে গিয়ে শনিবার শুভেন্দু বলেছিলেন, “আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা পড়বে যে তৃণমূল (TMC) বেসামাল হয়ে যাবে”। এরই জবাবে এদিন নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, “বলে বোমা ফাটাব। একটা কালিপটকা ফাটিয়ে দেখ। কার বিরুদ্ধে বোমা ফাটাবি? সাজিয়ে গুছিয়ে বোমা? কার বিরুদ্ধে বোমা? মনে রাখবে উপরের দিকে থুতু ফেললে সেটা নিজের গায়ে লাগে৷ বোমা ফাটালে জবাবটা হবে কালিপটকা দিয়ে। কারণ, তোমাদের আমরা গুরুত্বই দিই না।”

বিজেপি ওয়াশিং মেশিনে ধুয়ে সাদা হতেই তৃণমূল ছেড়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী- এই অভিযোগ তৃণমূল নেতৃত্বের। এদিন নাম না করে শুভেন্দুকে তীব্র কটাক্ষ করেন মমতা। বলেন, ‘‘জিজ্ঞেস করুন, হরিদাস গদ্দার। কী ছিলে, কী হয়েছ? আঙুল ফুলে কলাগাছ। কেন বিজেপিতে গেলে? টাকা বাঁচাতে, পরিবার বাঁচাতে। বিজেপি কাল থাকবে না, তোমাদের মতো গদ্দারদের জায়গা দেব না।’’

তৃণমূলের থেকে সব সুবিধা পেয়ে ইডি-সিবিআই থেকে বাঁচতে বিজেপি (BJP) পেয়ে গিয়েছেন শুভেন্দু। মমতা বলেন, ‘‘টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়েদেয়ে এখন বিজেপিতে গেছিস। কার বিরুদ্ধে বোমা? মনে রাখবে উপরের দিকে থুতু ফেললে থুতু নিজের দিকে লাগে। বোমা ফাটালে জবাব হবে কালিপটকা দিয়ে।’’

একই সঙ্গে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে তুলোধোনা করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ‘‘বিজেপি দেশ বিক্রি করে দিয়েছে। সংবিধান ভেঙে দিয়েছে। আমাদের লোকেরা বুক চিতিয়ে সংসদে লড়াই করে। আপনাদের সাংসদ ঠান্ডা ঘরে ঘুমায়। কোনও কথা বলে না। বলে, বাংলায় ১০০ দিনের কাজের টাকা দিয়ো না। যে লোক বলে বাংলাকে বঞ্চিত করো, টাকা দিয়ো না, তাঁকে আপনারা ভোট দেবেন? এঁরা বার বার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেছে বাংলাকে টাকা দেবেন না।’’

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...