Tuesday, April 7, 2026

‘শাহজাদা’ হারবেন ওয়েনাড়ে, রাহুলকে কটাক্ষ মোদির

Date:

Share post:

কেরালায় বাম-কংগ্রেস কুস্তিতে এবার কটাক্ষের তির শানাচ্ছে বিজেপিও। যেভাবে ওয়েনাড়ে সব দোস্তি ভুলে পরস্পর মুখোমুখি বামেরা ও রাহুল গান্ধী, এবার তাতে জয়ের গন্ধ পাচ্ছে বিজেপি। শনিবার এক নির্বাচনী সভা থেকে ওয়েনাড়ে রাহুল গান্ধীর হারের দাবি জানালেন নরেন্দ্র মোদি।

রাহুল গান্ধীর সংসদ ওয়েনাড়ে কোনও আলোচনা না করেই সিপিআই প্রার্থী অ্যানি রাজা। তাতে বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে বিজেপিরই সুবিধা করে দিচ্ছে বলে দাবি রাজনীতিকদের। এবার সেই কেন্দ্রকে ধরেই রাহুল গান্ধীকে শাহজাদা বলে কটাক্ষ মোদির। আমরোহার সভা থেকে মোদির দাবি, “কংগ্রেসের শাহজাদা এবার ওয়েনাড়ে সমস্যা দেখতে পাচ্ছে। উনি এবং ওনার দল ২৬ এপ্রিল ওয়েনাড়ে নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন। ওয়েনাড়ে নির্বাচন হয়ে গেলেই ওঁরা তাঁর জন্য অন্য একটি আসন ঘোষণা করবেন এবং তাঁকে সেখান থেকে লড়াই করতে দেবেন”।

তবে তার থেকে একধাপ এগিয়ে মোদি এদিন আরও দাবি করেন, “যেমন আমেঠি থেকে পালাতে হয়েছে, আমার কথা মিলিয়ে নেবেন, এবার উনি ওয়েনাড়ও ছেড়ে পালাবেন”। কেরালার বাম-কংগ্রেসের পারস্পরিক সমঝোতার অভাব কার্যত রাহুল গান্ধীকে বিজেপির মজার খোরাক বানিয়ে দিয়েছে।




Related articles

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...