Friday, June 26, 2026

রায়ের ৪৮ ঘণ্টা আগে গদ্দার জানল কীভাবে? ‘বোমা ফাটানো’ নিয়ে মোক্ষম প্রশ্ন মমতার

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে চাকরি বাতিল প্রায় ২৬ হাজারের। বিষয়টি নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, রায়গঞ্জের চাকুলিয়ার সভা থেকে নাম না করে গদ্দার অধিকারী ও বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, বলছে বোমা ফাটাবে। বোমা কী? ২৬ হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে। মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম বোমা! ধিক্কার জানাই। কোর্ট কী রায় দেবে, গদ্দার আগে জানল কীভাবে? নেত্রীর প্রশ্ন, সোমবার রায় দেবে, ৪৮ ঘণ্টা আগে শনিবার জানল কীভাবে? যদি রায় নিজেরা লিখে দেয়!

এরপরই মমতার তোপ, “কার বাড়ি CBI যাবে, আগেই বলছে। কীভাবে? ওহে গদ্দার, রাজাকার, এবার বিজেপি ক্ষমতায় আসবে না। কাগজগুলোকে দিয়ে সমীক্ষা করাচ্ছে। মিথ্যা কথা। নিজেদের দল রয়েছে। পাঁচ লক্ষ লোক। টাকা দিয়ে পোষে। তাদের দিয়ে সমীক্ষা করে বলছে, টিভিতে দেখাও। বলছে বিজেপি ৫০০ আসন পাবে। নানা রকম বলছে।“

চাকরি বাতিল নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, এই রায় দুর্ভাগ্যজনক। যদি কোনও BJP নেতা আগাম পূর্বাভাস দেয় তারপর দেখা যায় যে, হাইকোর্ট এই রায় দিচ্ছে তখন যদি কেউ এই বিষয়টি নিয়ে যোগসূত্র খোঁজে তিনি তো অন্যায় করবেন না। কেউ যদি এই বিষয়টিকে ইঙ্গিত করেই বলে বোমা ফাটবে তবে বলতে হয়, বোমা বাঁধার কাজটা বিজেপি অফিসে হয়েছে। নয়তো হাইকোর্টের উঠোনে হয়েছে। এই দুটোর মাঝামাঝি তো কিছু হতে পারে না। আমরা হাইকোর্টের রায়কে সম্মান করি। কিন্তু এই রায়ের ফলে যোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছিল তা ব্যাহত হল।




Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...