Friday, April 3, 2026

নতুন উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়, অভিনন্দন শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের অনুমোদিত উপাচার্যকেই বেছে নিলেন রাজ্যপাল। যাদবপুরের নতুন উপাচার্য পদে এলেন অধ্যাপক ভাস্কর গুপ্ত। ফলে প্রায় চারমাস পরে রাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য পেল। রাজ্য অন্য পাঁচ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত উপাচার্যের নামেও অনুমোদন দেবেন রাজ্যপাল, এমনই প্রত্যাশা করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্যপালের অনিহার কারণে নিয়োগ হচ্ছিল না রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজ্যের অনুমোদন করা উপাচার্যের তালিকায় সাক্ষর না করে তাঁদের রাজভবনে ডেকে অপমান করেছেন বলেও অভিযোগ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের পদে ভাস্কর গুপ্তর নিয়োগপত্রে রাজ্যপাল সম্মতি দেওয়ার পরে শিক্ষামন্ত্রী তাঁকে অভিনন্দন জানান। তিনি লেখেন, “অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করলেন আচার্য। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে তাঁর নাম মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বীকৃতিতে রাজ্যের উচ্চশিক্ষা দফতর অনুমোদন করেছিল। আশা রাখি, রাজ্যের সরকারের সুপারিশ অনুসারে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যও নিয়োগ করবেন আচার্য। শুভ চেতনার প্রকাশ ঘটছে – এই জন্য সম্মানীয় আচার্যকে আমার অভিনন্দন। অধ্যাপক ভাস্কর গুপ্তকেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ হওয়ার জন্য আমার অভিনন্দন। শুভ চেতনার প্রকাশ হোক।”

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...