Monday, April 6, 2026

চুপসে গিয়েছে বিজেপির ৪০০-র বেলুন! তীব্র কটাক্ষ অভিষেকের, একের বদলা চারের ফর্মুলা

Date:

Share post:

বাংলা তথা গোটা দেশে বিজেপির প্রকৃত প্রতিদ্বন্দ্বী যদি কেউ থাকে তাহলে সেটা তৃণমূল, নির্বাচনী প্রচারে সেটা বারবার তুলে ধরেছেন তৃণমূল নেতৃত্ব। মালদহে একটি লোকসভা আসন বিজেপির দখলে। এই পরিস্থিতিতে মালদহের মানুষই বুঝতে পারছেন বিজেপিকে ক্ষমতায় আনা আর “খাল কেটে কুমির আনা এক” , মালদহ দক্ষিণ কেন্দ্রে নির্বাচনী প্রচারে দাবি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলার মানুষের প্রতিরোধের পরেই বিজেপি নিজেদের ২০০ আসন নিশ্চিত করতে লড়ছে বলেই দাবি অভিষেকের।

মালদহ দক্ষিণ কেন্দ্রের বৈষ্ণবনগরে নির্বাচনী প্রচারে রবিবার মালদহে আসা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংকে কটাক্ষ করে অভিষেক বলেন, “কেন্দ্রের মন্ত্রী রাজনাথ সিং এখানে সভা করতে এসেছিলেন। তিনি মালদহ দক্ষিণে সভা করে বলছেন মালদহ পূর্বে সভা করছেন। কোথায় সভা করছেন জানেন না। বাংলাকে এরা জানেন না।”

একদিকে যখন কংগ্রেসের রাজ্যের নেতারা বিজেপির কাছে মাথা বিকিয়ে দিয়েছেন বলে তৃণমূল অভিযোগ করছে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দাবি, “কংগ্রেস অনেক রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে কংগ্রেসের দল ভাঙিয়ে বিজেপি নির্বাচনে জিতছে। আমাদের দল ভাঙাতে এসেছিল ২০২১ সালে। যারা গিয়েছিল তারা সুড়সুড় করে ফিরে এসেছে। সবাইকে নিইনি, যারা পাপের প্রায়শ্চিত্ত করেছে তারা দলে জায়গা পাবে।” সেই সঙ্গে তিনি যোগ করেন, “বিজেপি যে ভাষায় কথা বোঝে তৃণমূল সেই ভাষায় কথা বলতে জানে। বিজেপি আমাদের একটা বিধায়ক ভাঙলে আমরা চারটে ভাঙতে জানি। বিজেপি একটা সাংসদ ভাঙলে আমরা চারটে ভাঙতে জানি। ”

তবে নির্বাচনের আগে বাংলার দেখানো পথে গোটা ভারত জেগে উঠছে বলে দাবি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিজেপি নেতাদের কটাক্ষ করে তিনি বলেন, “কয়েকটা দিন ধরে বলছিল ‘অব কি বার ৪০০ পার’। কয়েকটাদিন ধরে বেলুন চুপসে গিয়েছে। এখন বলছে ৩০০ পার। আর ১৫ দিনের মধ্যে সেটা ২০০ তে এসে ঠেকবে।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...