Friday, June 26, 2026

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা উপাচার্য, প্রাক্তনীকেই পদ

Date:

Share post:

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম মহিলা উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। শতাব্দী প্রাচীন বিশ্ববিদ্যালয়ে সেখানকারই এক প্রাক্তনীকে বেছে নেওয়া হল সর্বোচ্চ পদের জন্য। উপাচার্য নিযুক্ত হলেন অধ্যাপিকা নাইমা খাতুন। আগামী ৫ বছর তিনিই এই পদেই থাকবেন। শিক্ষামন্ত্রকের অনুমোদনের পরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়া উপাচার্যের নিয়োগপত্রে স্বাক্ষর করেন। একইসঙ্গে ভোটের আদর্শ আচরণ বিধি মেনে উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনেরও অনুমতি নেওয়া হয়েছে।

এএমইউ-র ছাত্রী ছিলেন নাইমা। সেখান থেকে সাইকোলজিতে পিএইচডি করেছিলেন তিনি। ১৯৮৮ সালে এই বিভাগেই লেকচারার হিসাবে যোগ দেন। ২০০৬ সালে অধ্যাপক হন। এরপর ২০১৪ সালে ওমেন্স কলেজের প্রিন্সিপাল হিসাবে যোগ দিয়েছিলেন তিনি। এর আগে ১৯২০ সালে চান্সেলার হিসাবে যোগ দেন বেগম সুলতান জাহান। তিনিই একমাত্র মহিলা ছিলেন যিনি আচার্য পদে ছিলেন। এবার আবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পেল প্রথম মহিলা উপাচার্য।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...