Friday, April 3, 2026

লোর্ডশেডিং করে কোচবিহারে স্ট্রং রুম থেকে ভোট লুঠের চেষ্টা, অভিযোগ মমতার

Date:

Share post:

সিসিটিভি বন্ধ করে, লোর্ডশেডিং করে কোচবিহারে স্ট্রং রুম থেকে ভোট লুঠ করার চেষ্টা করেছে ওরা। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারে নির্বাচনী জনসভা থেকে এমনই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  একই অভিযোগ এনেছে জেলা তৃণমূল নেতৃত্বও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে স্ট্রং রুমে তৃণমূলকে নজরদারিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যার ভিত্তিতে দু-ঘণ্টার ভিডিও ফুটেজ দেখতে চাওয়া হয়। জেলা প্রশাসন এই অভিযোগ পেয়ে এব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়েছে। দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, প্রশাসন আমাদের দাবি মেনে দু-ঘণ্টার সিসিটিভি ফুটেজ দলের প্রতিনিধিদের দেখার বন্দোবস্ত করে দিয়েছে ।

অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী সিসিটিভি ক্যামেরার মনিটরের সামনে তৃণমূল প্রতিনিধিদের রবিবার রাতে থাকতে বাধা দিয়েছিল। স্ট্রং রুমের বাইরে এই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ায় তৃণমূল কর্মীরা। এর দু-ঘণ্টা পরে তৃণমূল কর্মীদের মনিটরের সামনে নজরদারির অনুমতি দেওয়া হয়। তবে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক অভিযোগ করেছিলেন সেই দু-ঘণ্টার ভিডিও ফুটেজ তারা দেখতে চান। সেই মতো সংশয় দূর করতে তৃণমূল প্রতিনিধিদের ওই দু-ঘণ্টার ফুটেজ দেখানো হয়েছে।

কোচবিহার জেলা প্রশাসন জানিয়েছে , প্রতিদিন জেলা নির্বাচন কমিশনের আধিকারিক হিসেবে কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা স্ট্রং রুম পরিদর্শন করছেন। এছাড়াও পুলিশসুপার দ্যুতিমান ভট্টাচার্য নিজেও পরিদর্শন করছেন স্ট্রং রুম। জানা গিয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নির্দিষ্ট দিনে স্ট্রংরুমগুলি সিসিটিভি ক্যামেরার আওতায় কতটা নিরাপত্তায় আছে তা দেখানোর ব্যবস্থা হবে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপুলিশ উপস্থিতিতে এই ফুটেজ দেখানো হবে।




Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...