Sunday, June 28, 2026

দ্বিতীয় দফায় রাজ্যের তিন কেন্দ্রে নির্বাচন, একনজরে প্রার্থীদের খুঁটিনাটি

Date:

Share post:

আগামী ২৬ শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে। এই দফায় রাজ্যে তিনটি লোকসভা কেন্দ্র যেমন বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জে ভোটগ্রহণ হবে। প্রার্থীদের দেওয়া হলফনামাকে বিশ্লেষণ করে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং এডিআর কিছু তথ্য তুলে ধরল।

দ্বিতীয় দফায় রাজ্যে তিনটি লোকসভা কেন্দ্র মিলে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। তার মধ্যে বালুরঘাট থেকে ১৩ জন ,দার্জিলিং থেকে ১৪ জন এবং রায়গঞ্জ থেকে ২০ জন। এই ৪৭ জন প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থী অর্থাৎ ২৩ শতাংশ প্রার্থী নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা জানিয়েছেন। আবার ১০ জন তাদের বিরুদ্ধে গুরুতর ফৌজিদারী মামলার কথা জানিয়েছেন।

১৭ জন প্রার্থী ঘোষণা করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে, ২৭ জন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি বলে জানিয়েছেন, তিনজন প্রার্থী জানিয়েছেন তারা শুধুমাত্র স্বাক্ষর।

২৫ থেকে ৪০ বছরের মধ্যে প্রথম দফায় ২০ জন প্রার্থী রয়েছেন। ৪১ থেকে ৬০ বছরের মধ্যে প্রার্থী রয়েছেন ২১ জন। ৬১ বছর থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন প্রার্থী রয়েছেন এই দ্বিতীয় দফায়।

আরও পড়ুন- শিক্ষকদের চাকরি বাতিল হলেও অসুবিধা হবে না ভোট পরিচালনায়, জানাল কমিশন

দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে মাত্র ৩ জন অর্থাৎ ৬ শতাংশ মহিলা প্রার্থী রয়েছেন।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...