Sunday, June 28, 2026

‘যোগ্য’ চাকুরিজীবীদের আবার দিতে হবে পরীক্ষা! দিশাহারা শিক্ষকরা

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী। প্রায় ৩০০ পাতার রায় নিয়ে এখনও অনেক জায়গায় ধোঁয়াশা রয়ে গিয়েছে। তারই মধ্যে চাকরি হারানো যোগ্য শিক্ষকদের একাংশ সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনাও করেছেন। আইনজীবীদের একাংশের দাবি চাকরি হারানো প্রায় ১৯ হাজার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীকে আবার পরীক্ষায় বসতে হবে। শুধুমাত্র ২০১৬ সালের প্যানেলের পরীক্ষার্থীরাই সেই পরীক্ষা দিতে পারবেন। চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা প্রশ্ন তুলছেন কোন কারণে বিনা দোষে এতবছর পরে আবার পরীক্ষার মুখে বসতে হবে তাঁদের।

কলকাতা হাইকোর্টের বিচারে সিবিআই-এর তথ্য পেশের জেরে পাঁচ হাজার চাকরিপ্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ জারি হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকেও তাদের চাকরি বাতিলের পক্ষেই পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু মামলা চলার কারণে সেই চাকরি বাতিল প্রক্রিয়া কার্যকর করতে পারেনি রাজ্য সরকার। এই পাঁচ হাজারের সঙ্গে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ২৬ হাজারের চাকরি সোমবার বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। সেই রায়েই বলা হয়েছে ২০১৬-র প্যানেলের সবাইকেই ফের এসএসসি পরীক্ষায় বসতে হবে।

বাম আইনজীবী বিকাশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টের পুরোনো মামলার যুক্তি দেখিয়ে এই রায়কে সমর্থন করেই মজা লুটছেন। আর তখন হিনা দোষে চাকরি বাতিল হওয়া শিক্ষকরা চাকরি রক্ষার দাবিতে নতুন আন্দোলন সংঘটিত করা শুরু করছেন কলকাতার বুকে। মঙ্গলবার থেকেই চাকরি বাতিল হওয়া শিক্ষকরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ধর্মতলায় জমায়েত করেন। নতুন মামলা করার পাশাপাশি বিনা কারণে হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতেও আন্দোলন চালাবেন বলে জানাচ্ছেন তাঁরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...