Friday, June 19, 2026

পাহাড়ে বিজেপি প্রার্থীকে সমর্থনের বার্তা! ফের “পল্টুরাম” কংগ্রেস নেতা বিনয় তামাং

Date:

Share post:

ফের “পল্টুরাম” পাহাড়ের নেতা বিনয় তামাং! লোকসভা ভোটে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থনের বার্তা দিলেন পাহাড় রাজনীতির “গিরগিটি” বলে খ্যাত বিনয় তামাং! পাহাড়বাসীর উদ্দেশে ভিডিও বার্তায় বিজেপিকে সমর্থন করতে বললেন কংগ্রেস নেতা বিনয় তামাং।

দার্জিলিংয়ে কংগ্রেস প্রার্থী থাকলেও ভিডিও বার্তায় বিনয় বলেন, “আগামী ২৬ এপ্রিল দার্জিলিং লোকসভা আসনে ভোটগ্রহণ। পাহাড়বাসী এবং গোর্খাদের ন্যায়ের অধিকার দিতে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে আমি সমর্থন জানাচ্ছি। সকলের কাছে আমার আবেদন, এবারের ভোটে আপনারা যেন বিজেপি প্রার্থীকে সমর্থন করুন। তাঁকে জয়ী করুন।”

বিনয়ের যুক্তি, কেন্দ্রের সরকারে বিজেপি রয়েছে। এবারও বিজেপি ক্ষমতায় আসবে। ভবিষ্যতে রাজ্যেও বিজেপি সরকার গড়বে বলে আমি মনে করি। তাই পাহাড়ের উন্নয়নে থেকে বিজেপিকে সমর্থন করা উচিত।

বিনয় তামাং লোকসভা ভোটে টিকিট না পেয়েই যে হতাশা থেকে এমন ভিডিও বার্তা দিলেন, তা পাহাড় রাজনীতিতে সকলের কাছেই জলের মতো পরিস্কার। কংগ্রেসে থেকেও বিনয় কীভাবে বিজেপিকে সমর্থন করছেন? তবে কি দল ছেড়েছেন তিনি? তা নিয়ে অবশ্য একটিও কথা বলেননি বিনয়।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...