Friday, June 26, 2026

রাজস্থানের কাছে ম্যাচ হেরে কী বললেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া?

Date:

Share post:

ফের হার মুম্বই ইন্ডিয়ান্সের। গতকাল রাজস্থান রয়্যালসের কাছে ৯ উইকেটে হারে হার্দিক পান্ডিয়ার দল। যশস্বী জসওয়ালের ব্যাটিং-এর তান্ডবে শেষ হয়ে যায় মুম্বই। যদিও এই হারের জন্য কাউকে দায়ী করতে নারাজ মুম্বই অধিনায়ক। ম্যাচ শেষে তিনি বলেন, ভুল শুধরে নিয়ে পরের ম্যাচ খেলতে হবে।

এই হার নিয়ে হার্দিক বলেন, “ ম্যাচ শেষে কোনও ক্রিকেটারকে দোষ দেওয়া উচিত নয়। সকলেই পেশাদার ক্রিকেটার। জানে, কাকে কী করতে হবে। আমরা এই হার থেকে শিক্ষা নিতে পারি। ভুল শুধরে নিয়ে পরের ম্যাচ খেলতে হবে। আশা করব, পরের ম্যাচ এই ভুলগুলো করব না আমরা। আমাদের এগিয়ে যেতে হবে। নিজেদের ভুলগুলো খুঁজে বার করতে হবে। অনুশীলনের মাধ্যমে সেই জায়গাগুলো ঠিক করতে হবে।”

এরপর হার্দিক আরও বলেন, “ শুরুতেই নিজেদের উপর চাপ ডেকে এনেছিলাম আমরা। তিলক এবং নেহাল যেভাবে ব্যাট করেছে, ওদের কৃতিত্ব দিতে হবে। কিন্তু শেষটা ভাল হয়নি। ১০-১৫ রান কম হয় আমাদের। বোলিংয়ের সময় স্টাম্পে বল করার চেষ্টা করি আমরা। কিন্তু পাওয়ার প্লে-তে আমরা জায়গা দিয়ে ফেলছিলাম ব্যাটারদের। ফিল্ডারদের জন্যেও দিনটা ভাল ছিল না। তবে রাজস্থান আমাদের থেকে অনেক ভাল খেলেছে, এটাও মানতে হবে।”

আরও পড়ুন- আজ প্রথম লেগের সামিফাইনালে নামছে মোহনবাগান, জয় লক্ষ্য হাবাসের

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...