Wednesday, April 8, 2026

তাপপ্রবাহে নিস্তার নেই, বুধ থেকে ফের তীব্র দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ!

Date:

Share post:

তীব্র তাপপ্রবাহে জ্বলছে দক্ষিণবঙ্গ (Heatwave in South Bengal)। বুধবার থেকে প্রায় একই পরিস্থিতিতে পড়তে চলেছে উত্তরবঙ্গও। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Department) পূর্বাভাস, সপ্তাহভর চলবে এই অস্বস্তিকর পরিস্থিতি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও তাতে গরম থেকে রেহাই মিলবে না।

 

দক্ষিণবঙ্গের ১০ জেলায় হিটওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে। আজ কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে কষ্ট লাঘবের মতো কোনও পরিস্থিতি তৈরি হবে না। বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। আগামী ৭ দিন জোরকদমে চলবে তাপপ্রবাহ । আবার চরমে উঠবে আবহাওয়া, আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

 

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...