Sunday, June 14, 2026

দক্ষিণবঙ্গে জোরদার প্রচারে মমতা, আজ বীরভূম ও পূর্ব বর্ধমানে দুই সভা 

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রচারে মঙ্গলবার বীরভূম লোকসভার অধীন হাসন বিধানসভা এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi Roy) সমর্থনে মুখ্যমন্ত্রীর প্রথম সভাটি হবে তারাপীঠ মন্দিরের কাছে। কড়কড়িয়া গ্রাউন্ডে দুপুর ২টো নাগাদ এই জনসভা শুরু হওয়ার কথা।

উত্তরবঙ্গের প্রচার শেষ করে দক্ষিণবঙ্গের লোকসভা আসনগুলিকে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের পরে পূর্ব বর্ধমানের ভাতারে পৌঁছে যাবেন তিনি, প্রচার করবেন তৃণমূলের হেভিওয়েট তারকা প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের সমর্থনে। পূর্ব বর্ধমানের ভাতার গ্রামে এরুয়ার BMDP স্কুলের মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী (CM)।

 

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...