Monday, April 6, 2026

কমিশনকে বলব বহরমপুরের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির

Date:

Share post:

আগামী ১৩ মে, লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে মুর্শিদাবাদের বহরমপুরে। আর তার আগেই প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের। তিনি বলেন, নির্বাচন কমিশনকে বলব, বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই। প্রসঙ্গত, রাম নবমীতে হামলা নিয়ে এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। এব্যাপারে রাজ্য সরকারকে হলফনামা আকারে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের তদন্তকারী সংস্থাগুলি চাইলে হলফনামা দাখিল করতে পারে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৬ এপ্রিল।

রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে গত ১৭ এপ্রিল বুধবার উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের রেজিনগর। সেখানে ছাদের ওপর থেকে মিছিলে ঢিল ছোড়োর অভিযোগ ওঠে। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। এনিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় কয়েকজন আহত হন। পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ পর্যন্ত নামাতে হয়।
এদিন সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুনানির সময় মামলাকারীর আইনজীবী প্রধান বিচারপতির সামনে সেদিনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধান বিচারপতিও ওই দিনের অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বহরমপুরে ভোট পিছিয়ে দেওয়ার কথা বলেন। তার পর্যবেক্ষণ, ওই ঘটনায় প্ররোচনা দিল কে, তা জানা দরকার।

রামনবমী নিয়ে হাই কোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আরও একটি মামলা চলছে। সোমবার সেই মামলার শুনানিতে রামনবমীতে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যে অশান্তি হয়েছে, তা ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয় ডিজিকে। এব্যাপারে রাজ্য সরকারকে মঙ্গলবার দুপুরের মধ্যে রিপোর্টও জমা দিতে বলেন। অন্যদিকে রাজ্য সরকার দাবি করেছে, পুলিশ স্বতঃস্ফূর্তভাবে এফআইআর দায়ের করেছে। আর মন্দির নয়, মসজিদেও হামলা হয়েছে। এছাড়া মুর্শিদাবাদের ১৩ টি মামলার তদন্তভার ইতিমধ্যে সিআইডি নিয়েছে।




 

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...