Friday, June 26, 2026

পরপর লরিতে ধাক্কা! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, বন্ধ যান চলাচল

Date:

Share post:

একের পর এক লরিতে ধাক্কা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে (Belgharia Expressway) দুর্ঘটনার জেরে বুধবার সকাল থেকেই বন্ধ যান চলাচল। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট গামী (Airport ) লেন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। শুধুমাত্র দক্ষিণেশ্বরগামী লেন দিয়ে চলছে গাড়ি। তবে সপ্তাহের কর্মব্যস্ত দিনে আচমকা এমন দুর্ঘটনায় নাকাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের প্রমোদনগর থেকে একটি ট্রলার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠছিল। সেই সময় ট্রলারটিকে দেখে থেমে যায় একটি লরি। যদিও সেই লরিটির পিছনেও সারি দিয়ে লরি দাঁড়িয়ে পড়ে বলে খবর। আচমকা আগের লরিটি থেমে যাওয়ায় পিছনের লরি এসে ধাক্কা মারে সামনের লরিটিতে। সংঘর্ষের জেরে ডিভাইডারে ধাক্কা মারে দুটি লরি। এর ফলে একটি লরিতে থাকা খালাসির শরীর পুরোপুরি আটকে যায় বলে খবর। যদিও দ্রুত ওই খালাসিকে উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। দূর্ঘটনার জেরে সকাল থেকেই এয়ারপোর্টগামী লেনে বন্ধ হয়ে পড়ে যান চলাচল।

এদিনের দুর্ঘটনায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। এই মুহূর্তে দক্ষিণেশ্বরগামী লেন দিয়ে চলছে গাড়ি। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছে বলে খবর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...