Sunday, June 14, 2026

প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং চন্দননগর পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক সাউ। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বুধবার ভোরে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই রাজনীতিক। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তৃণমূল সুপ্রিমো লিখেছেন, “এক জাতীয়তাবাদী এবং দৃঢ় রাজনৈতিক যোদ্ধা, যিনি আমাদের জন্য সম্পদ ছিলেন। তাঁর চলে যাওয়া গণতান্ত্রিক রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।”

দীর্ঘ রাজনৈতিক জীবনের গোড়ার দিকে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন অশোক সাউ। তিনি ১৯৮১ সালে প্রথম বার কাউন্সিলর হন। এরপরে ১৯৯৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি চন্দননগর পুরসভার মেয়র ছিলেন। ১৪ বছর আগে অর্থাৎ ২০১০ তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০১১ সালে তাঁকে চন্দননগর বিধানসভা তৃণমূল প্রার্থী হয়ে লড়াই করেন। ২০১৬ সাল পর্যন্ত বিধায়ক ছাড়াও মেয়রের পদে ছিলেন তিনি।

Related articles

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...