Saturday, April 4, 2026

তবে কি আমেঠি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন রাহুল? ভোটের মুখে বাড়ি সংস্কারে নয়া জল্পনা

Date:

Share post:

দিনকয়েক আগেই নির্বাচনী জনসভা থেকে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ‘শাহজাদা’ কটাক্ষ করে নরেন্দ্র মোদি (Narendra Modi) চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছিলেন ওয়েনাড়েও (Waynad ) নিরাপদ নন তিনি। আর সেকারণেই উনি এবং ওনার দল ২৬ এপ্রিল ওয়েনাড়ে নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন। ওয়েনাড়ে নির্বাচন হয়ে গেলেই ওঁরা তাঁর জন্য অন্য একটি আসন ঘোষণা করবেন এবং তাঁকে সেখান থেকে লড়াই করতে দেবেন। আর মোদির এমন ভবিষ্যৎ বার্তাই সত্যি হল। এবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটাভুটির আগেই রাহুল গান্ধীর আমেঠির (Amethi ) বাড়ি সংস্কারের কাজ শুরু হওয়ায় পুরনো কেন্দ্র থেকে তাঁর ফের প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

গতবার আমেঠিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন কংগ্রেসের তৎকালীন সভাপতি। হারের আঁচ পেয়ে একই সঙ্গে কেরলের ওয়েনাড় আসনে প্রার্থী হয়ে সেখান থেকে বিপুল ভোটে জিতে লোকসভায় যান সোনিয়া তনয়। তবে দল খারাপ ফল করায় ভোটের ফল ঘোষণার পরই সভাপতির পদ ছেড়ে দেন রাহুল। তবে চলতি নির্বাচনে রাহুল ওয়েনাড়ে প্রার্থী হওয়ার পরও আমেঠি নিয়ে লাগাতার আক্রমণের রাস্তায় হাটছে বিজেপি। সাহস থাকলে ফের আমেঠিতে প্রার্থী হওয়ার জন্য কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন‌। তবে রাহুল কি শেষ পর্যন্ত বিজেপির চ্যালেঞ্জ গ্রহণ করতে চলেছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু আচমকা কেন এমন জল্পনা ছড়াল? সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস সভাপতির সেই আমেঠির গৌরীগঞ্জ বিধানসভা এলাকায় রাহুলের বাড়ি সারাইয়ের কাজ শুরু হওয়ায়। বাড়িটির একদিকে কংগ্রেসের নির্বাচনী কার্যালয়। আর এক দিকে রাহুল থাকেন। পাশেই রয়েছে তাঁর নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থা। আমেঠিতে রাহুলের অত্যন্ত ঘনিষ্ঠ স্থানীয় কংগ্রেস নেতা দীপক সিং জানিয়েছেন এমন কোনও সম্ভাবনা নেই। এটিকে রুটিন কাজ বলে উল্লেখ করেছেন তিনি।

এদিকে গত সপ্তাহে গাজিয়াবাদে রাহুলকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি কি আমেঠিতে প্রার্থী হচ্ছেন। রাহুল সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেননি। জবাবে বলেন, এই ব্যাপারে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি এবং সভাপতি মল্লিকার্জুন খাড়গে সিদ্ধান্ত নেবেন।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...