Tuesday, June 23, 2026

রাহুল নাকি রবার্ট, আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী কে? পোস্টার ঘিরে বাড়ছে জল্পনা

Date:

Share post:

আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী কে? রাহুল গান্ধীর (Rahul Gandhi)নামের পাশাপাশি গান্ধী পরিবারের জামাইয়ের নামে পোস্টার ঘিরে বাড়ছে জল্পনা। বিজেপি এই আসনে স্মৃতি ইরানিকে প্রার্থী করেছে কিন্তু কংগ্রেসের অন্দরে এখনও প্রার্থী বাছাই নিয়ে টানাপড়েন চলছে। এ হেন পরিস্থিতিতে এবার আমেঠিতে কংগ্রেসের (Congress party office in Amethi)কার্যালয়ের বাইরে গান্ধী পরিবারের জামাই রবার্ট বঢরার (Robert Vadra)নামে পোস্টার পড়ল। সেখানে নাকি দাবি করা হয়েছে, আমেঠির মানুষ রবার্টকেই চাইছেন। গত সপ্তাহে গাজিয়াবাদে সাংবাদিকরা রাহুলকে আমেঠিতে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন করলে সোনিয়া তনয় সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেননি। বরং তিনি জানান এই ব্যাপারে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি এবং সভাপতি মল্লিকার্জুন খাড়গে সিদ্ধান্ত নেবেন। এবার হাত শিবিরের কার্যালয়ের বাইরে রবার্ট বঢরার নামে পোস্টার আরও একবার দলের কোন্দল স্পষ্ট করে দিল বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট দিন কয়েক আগে নিজেই প্রার্থী হওয়ার দাবি করেছিলেন। তাঁর কথায় অনেক দিন ধরেই তিনি সোনিয়া কন্যার সঙ্গে আমেঠিতে কংগ্রেসের হয়ে প্রচার করেছেন। জনসেবামূলক কাজ করেছেন। তাই সেখানকার মানুষ চাইছেন, তিনি যেন রাজনীতিতে যোগ দেন। এরপরই জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে যায়। তাহলে কি রাহুল আর রবার্টের মধ্যে কাকে বেছে নেবে কংগ্রেস সেই নিয়ে সমর্থকদের মতো দলীয় বিভাজন বাড়ছে? উত্তরপ্রদেশে কংগ্রেস অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা করে লড়ছে। অখিলেশ চান, রাহুল ফের আমেঠি থেকে লড়ুন। শেষপর্যন্ত কাকে টিকিট দেওয়া হয় সেটাই দেখার।

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...