Wednesday, June 24, 2026

শুক্রবার দ্বিতীয় দফায় রাজ্যে তিন কেন্দ্রে নির্বাচন! সতর্ক কমিশন, থাকছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী শুক্রবার রাজ্যের ৩ আসনে ভোট নেওয়া হবে। ওই তিন কেন্দ্র মিলিয়ে মোট ৫১ লক্ষ ৩২ হাজার ৪১৩ জন ভোটদাতা মোট ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। যার মধ্যে ৪৪ জন পুরুষ এবং তিনজন মহিলা প্রার্থী।

দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ১৪ জন প্রার্থী ভোটে লড়ছেন। যার মধ্যে পুরুষ প্রার্থী ১২ জন এবং মহিলা দুজন। রায়গঞ্জ লোকসভা আসনে মোট প্রার্থী রয়েছেন, যার মধ্যে একজন মহিলা। বালুরঘাট লোকসভা আসনে ১৩ জন প্রার্থী রয়েছেন তাঁরা প্রত্যেকে পুরুষ প্রার্থী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দ্বিতীয় দফায় ৯৮% ভোটগ্রহণ কেন্দ্র কে ক্রিটিকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। এই সঙ্গে ভোটের দিন কোনো গণ্ডগোল হলে চটজলদি ব্যবস্থা গ্রহণ এর জন্য থাকবে ২৭০কোম্পানি কুইক রেসপন্স টিম। এ ছাড়াও থাকবে ১১ হাজারের বেশি রাজ্য পুলিশ।

দক্ষিণ দিনাজপুর জেলায় মোতায়েন করা হচ্ছে ৭৩ কোম্পানি বাহিনী। থাকছে ৭৩টি কুইক রেসপন্স টিম।দার্জিলিঙে রাখা হচ্ছে মোট ৫১ কোম্পানি বাহিনী এবং ৫০টি কুইক রেসপন্স টিম। কালিম্পঙে মোতায়েন করা হবে ১৬ কোম্পানি বাহিনী ও ১৫টি কিউআরটি। এছাড়া সমতলে অর্থাৎ শিলিগুড়ি এলাকায় মোতায়েন করা হচ্ছে ২১টি কোম্পানি বাহিনী এবং ২১টি কিউআরটি। উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে মোতায়েন করা হচ্ছে মোট ১১১ কোম্পানি বাহিনী। তার মধ্য়ে ইসলামপুরে রাখা হচ্ছে ৫১ কোম্পানি বাহিনী এবং রায়গঞ্জে রাখা হচ্ছে ৬০ কোম্পানি বাহিনী। সঙ্গে ইসলামপুরের জন্য ৫১টি কিউআরটি ও রায়গঞ্জে ৬০টি কিউআরটি রাখা হচ্ছে।

আরও পড়ুন- ৯ মে থেকে শুরু হজযাত্রা, স্বাস্থ্য দফতরের উদ্যোগে ডায়মন্ড হারবারে ভ্যাকসিনেশন ক্যাম্প

এর পাশাপাশি যে তিন আসনে ভোট হয়ে গিয়েছে, সেখানেও রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে একই সঙ্গে সমস্ত বুথ থেকে ওয়েব কাস্টিং করা হবে। দার্জিলিং পার্বত্য এলাকার দুর্গম ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছানোর জন্য ভোটের দু’দিন আগে আজকেই ভোট কর্মীরা রওনা হয়েছেন।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...