Saturday, April 4, 2026

কাশ্মীরের পর এবার দিল্লি, নয়া ‘ফাইল’ খুলতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী

Date:

Share post:

বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) নামটার সঙ্গে বিতর্ক শব্দটা যেন সমার্থক হয়ে গেছে। ২০২২ সালে মুক্তি পেয়ে গোটা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। ভূস্বর্গের অন্দরের ভয়ঙ্কর ছবিটা বড় পর্দায় দেখে শিউড়ে উঠেছিল দেশ। সিনেমা রিলিজ রোধের জন্য একাধিক হুমকি পেয়েছিলেন বিবেক। কিন্তু তাতেও দমবার পাত্র নন পরিচালক। এবার নিলেন নতুন চ্যালেঞ্জ।’দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পর এবার তাঁর অস্ত্র এবার ‘দ্য দিল্লি ফাইলস’ (The Delhi Files)। অচেনা রাজধানীর অজানা তথ্য কি এবার সকলের সামনে ফাঁস হতে চলেছে? সোশাল মিডিয়ায় এই ছবি নিয়েই বড়সড় আপডেট দিলেন বিবেক নিজেই।

বিবেক অগ্নিহোত্রী ২০২২ সাল থেকেই খবরে আছেন। যে ছবি ঘিরে বিতর্ক হতে পারে সেইদিকেই তাঁর আকর্ষণ বেশি। শোনা যাচ্ছে ‘দ্য তাসখন্দ ফাইলস’ বা ‘দ্য কাশ্মীর ফাইলস’- এর মতো ‘দ্য দিল্লি ফাইলস’ ছবিতেও বিবেকের সঙ্গে জুটি বাঁধতে পারেন অভিনেতা অনুপম খের। নয়ের দশকে কীভাবে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করা হয়েছিল, কীভাবে পরিবারগুলির উপর চলেছিল নিপীড়ন, সেই বাস্তব চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক। এই ছবির সিক্যুয়েল নিয়ে ভাবনার চিন্তার মাঝেই দিল্লির গল্প। বিবেক তাঁর এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘এই বছরেই দ্য দিল্লি ফাইলসের শুটিং শুরু হবে। পরের বছর এই ছবির মুক্তি। এই ছবিতে কোনও বড় স্টার নেই, রয়েছে বড় বিষয়।’ যেহেতু রাজধানী মানেই সেখানে রাজনীতির আধিক্য। তাহলে কি দেশীয় পলিটিক্স নিয়ে আলোড়ন তৈরি করতে চলেছেন বিবেক? হয়তো এই ছবিতে উঠে আসবে এমন নেতা নেত্রী বা দলের কথা যা আরও এক বড় বিতর্ক তৈরি করবে, আশঙ্কা বিনো- দুনিয়ার।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...