Saturday, April 4, 2026

৯ মে থেকে শুরু হজযাত্রা, স্বাস্থ্য দফতরের উদ্যোগে ডায়মন্ড হারবারে ভ্যাকসিনেশন ক্যাম্প

Date:

Share post:

আগামী ৯ মে থেকে শুরু হচ্ছে হজযাত্রা। এই পুণ্যযাত্রার জন্য প্রয়োজন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। আর তাই স্বাস্থ্য দফতরের উদ্যোগে ও ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সহযোগিতায় ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ সাব-ডিভিশনের প্রায় ১৬৭ জন হজযাত্রীর জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করলেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত শকুল। বুধবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে একটি ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়, সেখানে পুরুষ-মহিলা মিলিয়ে মোট ১৬৭ জন হজযাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়।

মূলত তিন ধরনের ভ্যাকসিন দেওয়া হয় হজযাত্রীদের। এর মধ্যে রয়েছে মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ও পোলিও ভ্যাকসিন। এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাঃ সোনালী দাস, ডেপুটি সিএমও ডাঃ আকবর হোসেন। ভ্যাকসিনেশনের পাশাপাশি হজযাত্রীদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও তুলে দেওয়া হয় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফে। হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ও সুস্থভাবে এই পুণ্যযাত্রা করতে পারে, তার জন্য রাজ্য সরকার প্রতিবারই হজযাত্রীদের থাকে। এবার তাঁদের পাশে দাঁড়িয়েছে স্বাস্থ্য দফতরও। হজযাত্রীরাও স্বাস্থ্য দফতরের এই ব্যবস্থাপনায় খুশি বলে জানিয়েছেন।

আরও পড়ুন- তীব্র গরমে বক্তৃতার মধ্যেই সংজ্ঞাহীন নীতীন! উদ্বেগ প্রকাশ করে সুস্থতা কামনা মমতার

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...