Saturday, April 18, 2026

বিজেপির অন্যায়ের প্রতিবাদে ছাত্র-যুবকে পথে নামার ডাক

Date:

Share post:

যতই ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করুক বিজেপি, বাংলা মাথা নত করবে না।মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বাংলার মানুষ বিজেপিকে বিদায় করবে। আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই লড়াইয়ে পথ দেখাবে বাংলার ছাত্র-যুবরা। বৃহস্পতিবার বেহালার শরৎ সদনে দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়ের সমর্থনে ছাত্র- যুব সমাবেশ থেকে এই বার্তাই দিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সভায় উপস্থিত ছাত্র-যুবদের সামনে রাজ্য ও কেন্দ্রের দুই সরকারের মধ্যে ৫০০ টাকার পার্থক্য তুলে ধরেন। বলেন, মোদি সরকার রান্নার গ্যাসের দামে ৫০০ টাকা বাড়িয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়িয়েছে। এই তফাতটা মানুষকে বুঝিয়ে বলতে হবে।

এদিনের সভায় প্রার্থী মালা রায়, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, তারক সিং, মণীশ গুপ্ত, তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ স্থানীয় পুর- প্রতিনিধিরা। সভায় ছাত্র-যুবকে স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেন ফিরহাদ হাকিম। বলেন, নিজের এলাকায় মমতা বন্দ্যপাধ্যায়ের আদর্শ ছড়িয়ে দিতে হবে। বিজেপি-সিপিএমের অন্যায় ও কংগ্রেসের অপদার্থতার প্রতিবাদে ছাত্র-যুবকে পথে নামার ডাক দেন কুণাল ঘোষও।



Related articles

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...