Saturday, April 4, 2026

কোহলির কাছ থেকে বিরাট উপহার পেলেন রিঙ্কু, ভিডিও পোস্ট কেকেআরের

Date:

Share post:

অবশেষে কোহলির কাছ থেকে বিরাট উপহার পেলেন কলকাতা নাইট রাইডার্সেই তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং। থুরি , বলা ভালো বিরাট কোহলির থেকে দ্বিতীয়বার ব্যাট উপহার পেলেন নাইটদের তারকা ব্যাটার। সম্প্রতি ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কলকাতা ম্যাচের আগে রিঙ্কু বিরাটকে জানিয়ে ছিলেন, বিরাটের দেওয়া ব্যাট ভেঙে গিয়েছে। তাই বিরাটের থেকে আরেকটি ব্যাট চান তিনি। যদিও সেই সময় বিরাটের থেকে বকাও খান রিঙ্কু। তবে শেষমেশ বিরাটের থেকে ব্যাট পেলেন কেকেআর ব্যাটার। যেই ভিডিও পোস্ট করে কলকাতা।

এদিন কেকেআরের তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয় সেখানে দেখা যাচ্ছে, একজন প্রশ্ন করেন রিঙ্কুকে, ‘‘রিঙ্কু ভাই, ব্যাট পেলে?” জবাবে রিঙ্কু তাঁকে একটি নতুন ব্যাট দেখিয়ে বলেন, “পেয়ে গিয়েছি।” তার থেকেই বোঝা যাচ্ছে, কোহলি আরও একটি ব্যাট দিয়েছেন তাঁকে।

 

View this post on Instagram

 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

গত ২৯ মার্চ আইপিএলের ম্যাচ খেলতে বেঙ্গালুরু গিয়েছিল কেকেআর। সেই ম্যাচের পর রিঙ্কুকে নিজের একটি ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। ইডেনে ফিরতি ম্যাচের আগে জানা যায়, ব্যাটটি ভেঙে গিয়েছে।তখন বিরাটের কাছে আরেকটি ব্যাট চান রিঙ্কু। এর জবাবে বিরাট রিঙ্কুকে বললেন, “আগেও তো আমার থেকে একটা ব্যাট চেয়েছিলি। দ্বিতীয় ম্যাচ খেলতে এসেই আবার একটা ব্যাট চাই? তোর জন্য তো আমাকে পরে ভুগতে হবে। তবে কোহলি জানতে চান, ‘‘কেমন ব্যাট হলে তোর সুবিধা হবে খেলতে।’’ রিঙ্কু উত্তর দেওয়ার আগেই কোহলি হাসতে হাসতে আবার বলেন, ‘‘প্রতিযোগিতার মাঝে তোকে দুটো ব্যাট দিয়ে দিলে আমার সমস্যা হতে পারে।’’

আরও পড়ুন- গুজরাতের বিরুদ্ধে অপরাজিত ৮৮, ম্যাচ জিতিয়ে কী বললেন পন্থ?


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...