Monday, April 6, 2026

টাকা দিয়ে টিকিট কিনেছেন কবীর শংকর? শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর কল রেকর্ড ভাইরাল

Date:

Share post:

এবার বেকায়দায় শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শংকর বোস। সোশ্যাল মিডিয়ায় একটি ফোন কলের অডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন জনৈক ব্যক্তির সঙ্গে বিজেপি প্রার্থীর হিন্দিতে কথোপকথন রয়েছে।অপরীক্ষিত ওই ফোন কলে কবীর শংকর বোসকে বলতে শোনা যাচ্ছে, প্রার্থী হওয়ার জন্য তিনি কাউকে টাকা দিয়েছেন। দিল্লিতে নিয়ে গিয়ে সেই টাকা দেওয়া হবে বলেও অডিওতে শোনা যাচ্ছে। যদিও কবির বোসের দাবি, এটা তাঁর গলা না। ফেক অডিও। এই নিয়ে নির্বাচন কমিশন ও পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি।

কবীর শংকর বোস বলেন, “শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতা ধরের প্রচারে লেখা আছে কমরেড। আর এই অডিও যে মাধ্যমে ছড়ানো হয়েছে তাতেও কমরেড লেখা। তাহলে কি এর সঙ্গে কোনও যোগ আছে? এর তদন্ত করতে আদালতে মামলা করব। এ ধরনের মিথ্যা প্রচার কেন করা হচ্ছে, এর পিছনে কারা আছে সেটা দেখা হোক।”

বিষয়টি নিয়ে সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর বলেন, “এই বিষয়টা শুনেছি। কিন্তু এটা নিয়ে আমরা বিন্দুমাত্র উৎসাহী নই। এর আগেও এরকম একটা অডিও ভাইরাল হয়েছিল। আমরা সেটা নিয়েও কিছু বলিনি। আমরা যদি এই বিষয়টাকে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করতাম তাহলে যেখানে মিটিং করছি, মাইকে বলছি, সেখানেও তো আমরা বলতাম।”

পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দীপ্সিতা বলেন, “উনি বলেছেন মামলা করবেন। আমি বলছি, মামলা করুন। প্রয়োজনে আমরা টাকা দেব। ওই ইউটিউব চ্যানেলের আইপি অ্যাড্রেসটা কার। সেটা তো জানা দরকার। আমার তো মনে হয় কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। আমার মনে হয় বিজেপির লোকই এসব ভাইরাল করছে।”

সিপিএম প্রার্থীর সংযোজন, “বিজেপি প্রার্থী পাত্তা পাচ্ছে না, তাই এসব করছে। ভয়েস টেস্ট হোক। এটা ওনার ভয়েস হলেও কিছু যায় আসে না। না হলেও যায় আসে না। উনি টাকা দিন, টাকা নিন, আমাদের যায় আসে না।”

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...