Wednesday, June 24, 2026

চিতাবাঘের আক্রমণ, মৃ.ত্যুর মুখ থেকে বাঁচলেন প্রাক্তন এই ক্রিকেটার

Date:

Share post:

জোর বাঁচা বাঁচলেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার গাই হুইটাল। একেবারে মৃত্যুর মুখ থেকে বেঁচে এলেন তিনি। বলা ভালো চিতাবাঘের মুখ থেকে ফিরে এলেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার। চিতাবাঘের হাত থেকে হুইটালকে বাঁচান তাঁর পোষ্য কুকুর। যেই কথা জানিয়েছেন হুইটালের স্ত্রী হানা।

জানা যাচ্ছে, জিম্বাবোয়ে সাফারির ব্যবসা রয়েছে হুইটালের। সেই কাজেই বেরিয়েছিলেন তিনি। আচমকা তাঁকে আক্রমণ করে একটি চিতাবাঘ। চেষ্টা করলেও সহজে তার হাত থেকে ছাড়া পাননি হুইটাল। তাঁর পোষ্য কুকুর চিকারা তাঁকে বাঁচাতে যায়। জানা যাচ্ছে, চিতাবাঘের কামড় খায় সে-ও। কিন্তু দু’জনেই বেঁচে গিয়েছে। হুইটালকে প্রথমে বাফেলো রেঞ্জে ফিরিয়ে আনা হয়। তারপর এয়ারলিফট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই নিয়ে হুইটালের স্ত্রী হানা বলেন, “খুব ভাগ্যবান মানুষ ও। প্রথমে কুমির, আর এখন চিতা। ও ভাগ্যবান যে চিকারা ওর সঙ্গে ছিল। হুইটালকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করেছে। না হলে কী হত আমরা কেউ জানি না। পুরস্কার হিসাবে চিকারাকে অতিরিক্ত মাংস খেতে দেওয়া হবে। আপাতত ওর গায়ে কেটে-ছড়ে যাওয়ার অনেক চিহ্ন রয়েছে। তবে সেগুলো ঠিক হয়ে যাবে। আপাতত হুইটাল হাসপাতালে শুয়ে সবাইকে শোনাচ্ছে কীভাবে চিতাবাঘের মুখোমুখি হয়েছিল ও।”

দেশের হয়ে প্রায় দশ বছর খেলেছেন হুইটাল। ৪৬টি টেস্ট এবং ১৪৭টি এক দিনের ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন- রবিবার যুবভারতীতে ওড়িশার বিরুদ্ধে নামার আগে হুঙ্কার হাবাসের

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...