Saturday, April 4, 2026

নির্বিঘ্নেই মিটল দ্বিতীয় দফার ভোট! ১৩ রাজ্যে ভোটদানের হার ৬০.১৭ শতাংশ

Date:

Share post:

শুক্রবার শেষ হল লোকসভার দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এদিন মোট ৮৮ লোকসভা আসনে ভোটাভুটি হয়। তীব্র গরমকে উপেক্ষা করেই সকাল থেকে গণতন্ত্রের উৎসবে মেতে ওঠে দেশবাসী। দেশের একাধিক প্রান্তে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। এদিন সকাল ৭টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, শেষ হয় সন্ধে ৬টা নাগাদ। দিনের শেশে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দিনের শেষে দেশে ভোটদানের হার ৬০.৭ শতাংশ।

এদিন কেরলের ২০ আসনের পাশাপাশি কর্নাটকের ১৪, রাজস্থানের ১৩, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি করে আসনে ভোট গ্রহণ হয়। পাশাপাশি মধ্য প্রদেশের ৭, অসম ও বিহারের ৫, জম্মু-কাশ্মীর, মণিপুর ও ত্রিপুরাতেও ১টি করে আসন এবং বাংলা ও ছত্তিশগড়ের ৩ আসনে ভোটাভুটি হয়। এদিন হেভিওয়েট তারকাদের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারর, কেসি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটের যেমন ভাগ্য পরীক্ষা হল, ঠিক তেমনই কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, হেমা মালিনী, অরুণ গোভিল, তেজস্বী সূর্য ও ওম বিড়লার মতো হেভিওয়েট বিজেপি প্রার্থীরা অগ্নিপরীক্ষা দিলেন। তবে দিনের শেষে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সবথেকে বেশি ভোট পড়েছে কেরলে। বিকেল ৫টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৭৭.৯৩ শতাংশ। এরপরই রয়েছে ছত্তিশগড়, যেখানে দিনের শেষে ভোটদানের হার ৭২.১৩ শতাংশ এবং পশ্চিমবঙ্গে ভোটদানের হার ৭১.৮৪ শতাংশ। মণিপুরের ১৩ আসনে ভোট পড়েছে ৭৬.০৬ শতাংশ এবং অসমে পড়েছে ৭০.৬৬ শতাংশ ভোট। মহারাষ্ট্রে দিনের শেষে ভোট পড়েছে ৫৩.৫১ শতাংশ। অন্যদিকে, ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে ভোটদানের হার সবচেয়ে কম, সেখানে ভোট পড়েছে যথাক্রমে ৫২.৬ শতাংশ, ৫৩ শতাংশ এবং ৫৩.৫ শতাংশ। তবে এদিন ইভিএম সংক্রান্ত সমস্যা ছাড়া দেশে বড় কোনও অশান্তির খবর সামনে আসেনি। মোটের উপর শান্তিতেই মিটেছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ।

আগামী ৭ মে তৃতীয় দফার ভোটগ্রহণ। বাংলায় ৩ আসনে ভোটগ্রহণের পাশাপাশি অসমের ৪, বিহারের ৫, ছত্তিশগড়ের ৭, দমন ও দিউর ২, গোয়ার ২, গুজরাটের ২৬, জম্মু ও কাশ্মীরের ১, কর্নাটকের ১৪, মধ্যপ্রদেশের ৯, মহারাষ্ট্রের ১১, উত্তর প্রদেশের ১০ মিলিয়ে মোট ৯৫ আসনে ভোটগ্রহণ হবে বলে খবর। ফলাফল ঘোষণা হবে ৪ জুন।

আরও পড়ুন- রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...