Friday, April 3, 2026

পুলিশকর্মীকে ‘খালিস্তানি’ আক্রমণেও নীরব কেন? বিজেপি প্রার্থীকে মোক্ষম খোঁচা মমতার

Date:

Share post:

তিনি নিজে শিখ সম্প্রদায়ের মানুষ। অথচ শুভেন্দু অধিকারীর যখন এক শিখ পুলিশ আধিকারিককে ‘খলিস্তানি’ বলে কটাক্ষ করেছিলেন তখন তাঁর বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি। শনিবার, আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে কুলটিতে জনসভা থেকে বিজেপি (BJP) প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে (Surindar Singh Aluwalia) মোক্ষম খোঁচা দেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে নাম না করে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগে টাকা ছড়ানো অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।

এদিন সভা থেকে তীব্র কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “এবার তো প্রার্থী বদলে গেল বিজেপি! গতবার যিনি বর্ধমান -দুর্গাপুর আসনটি জিতেছিলেন এবার তিনি এই আসনটা ম্যানেজ করেছেন কোনও মতে।” বিজেপি প্রার্থীকে নিশানা করে মমতা বলেন, “শুনেছি আগের বার বিজেপি প্রার্থী টাকা দিয়ে জিতেছিলেন ভোটে। এ বারও টাকা ছড়ানোর চেষ্টা করা হবে। টাকা দিতে এলেই আগে ১৫ লক্ষ চাইবেন।“

সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়ে শুভেন্দু অধিকারীর এক শিখ পুলিশ আধিকারিককে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করেন। এদিন প্রসঙ্গ তুলেও বিজেপি প্রার্থীকে তুলোধনা করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “আপনিও তো শিখ সম্প্রদায়ের মানুষ। যখন গদ্দার শিখ পুলিশকর্মীকে ‘খলিস্তানি’ বললেন তখন কেন চুপ ছিলেন?“

সভা থেকে নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “গতকাল মোদি বলেছেন, বাংলায় তৃণমূলের জন্য উন্নয়ন থেমে গিয়েছে। ভারতের জিডিপি ৮.৮৭ শতাংশ। বাংলায় ১১.৮৪ শতাংশ। আপনি আগে পদত্যাগ করুন। তার পর এ সব বলুন।“




Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...