Monday, March 16, 2026

কপ্টারে উঠে হালকা চোট, কুলটির সভায় স্বমহিমায় তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

লোকসভা ভোটের মধ্যেই ফের চোট পেলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, তাঁর জোড়া সভা কুলটি ও আসানসোলে। দুর্গাপুর থেকে হেলিকপ্টারে চড়ার সময়ই বিপত্তি। কপ্টারের ভিতরেই হালকা হোঁচট খান মুখ্যমন্ত্রী। আপাতত সুস্থ আছেন তিনি। কুলটির সভায় স্বমহিমায় রয়েছেন মমতা।

এদিন বেলায় দুর্গাপুর হেলিকপ্টারে (Helicopter) উঠতি গিয়েই বিপত্তি হয়। তবে, সাময়িক ধাক্কা সামলে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে কুলটির জনসভায় বক্তব্য পেশ করছেন মমতা (Mamata Banerjee)। তাঁর সঙ্গে রয়েছেন মন্ত্রী মলয় ঘটক, ভি শিভদাসন দাসু, মেয়র বিধান উপাধ্যায়, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, প্রমুখ। আদিবাসী নৃত্য করে তৃণমূল সভানেত্রীকে স্বাগত জানানো হয়।






spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...