Friday, April 3, 2026

গরমের হাত থেকে মিলবে না মুক্তি! আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের

Date:

Share post:

আগামী সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহ (Heatwave) জারি থাকবে রাজ্যে। শনিবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office)। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে বলে এদিন সাফ জানিয়েছে আলিপুর। এদিন স্পষ্ট জানানো হয়েছে, তীব্র তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে শুধু দক্ষিণ নয়, উত্তরেও আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে দার্জিলিং এবং কালিম্পং জেলা বিক্ষিপ্ত বৃষ্টিতে (Rain) ভিজতে পারে বলে খবর। কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেও নিশ্চিত করেছে হাওয়া অফিস। আগামী বুধবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে। এই জেলাগুলিতে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি, কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

তবে এদিন আলিপুর জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গ জুড়ে দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...