Monday, April 6, 2026

বহরমপুরে ভোট প্রচারে অধীরের বিরুদ্ধে মুখে কুলুপ! নাড্ডার বক্তব্যে প্রকাশ্যে গোপন আঁতাত

Date:

Share post:

কংগ্রেসের (Congress) সঙ্গে বিজেপির (BJP) গোপন আঁতাতের ছবি ফের সামনে এল। লোকসভা ভোট চলাকালীন বিরোধীদের এমন অভিযোগে বেকায়দায় গেরুয়া শিবির। দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Ghosh) সঙ্গে বিজেপির (BJP) গোপন আঁতাঁত রয়েছে। বহরমপুরে (Baharampur) বিজেপির ভোটেই জেতেন অধীর। সেই অভিযোগ নতুন করে জল হাওয়া পেল। রবিবার লোকসভা ভোটের (Loksabha Election) প্রচারে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি (Daily Passengery) করতে আসেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন বড়ঞা ও বহরমপুরে সভা করেন নাড্ডা। তবে বহরমপুরের মাটিতে সভা করলেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে একটি শব্দও ব্যবহার করলেন না নাড্ডা। উল্টে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত রাজ্য সরকারের সমালোচনায় সরব হন তিনি। যদিও নাড্ডার এই সভার পাল্টা তৃণমূলের অভিযোগ, বহরমপুরে বিজেপির সঙ্গে কংগ্রেসের আঁতাত অনেক আগে থেকেই। আর সেকারণেই বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীরের বিরুদ্ধে মুখে কুলুপ বিজেপির। বিজেপি ভালো করেই জানে বাংলার মানুষ তাঁদের উৎখাত করেছে। আর সেকারণেই কংগ্রেসের হাত ধরে ভাঁওতাবাজির রাজনীতি শুরু গেরুয়া শিবিরের।


তবে এদিনের ভাষণে সন্দেশখালি থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখা প্রসঙ্গে রাজ্যবাসীকে মিথ্যা বলে ভোট আদায়ের চেষ্টা নাড্ডার। অথচ, অধীর চৌধুরীকে নিয়ে একটি টু শব্দটিও করলেন না। এদিন নাড্ডার বক্তব্যে আগাগোড়া নিশানায় ছিল রাজ্য সরকার। কখনও তিনি বলেন মা-মাটি-মানুষের নামে সরকার গড়া মায়েদের কেয়ার করে না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, শুধু ভোটব্যাঙ্কের স্বার্থে সন্দেশখালির শাজাহান শেখকে বাঁচানোর চেষ্টা করছে। পাশাপাশি উৎসাহের বশে এদিন তিনি বলেন, এ রাজ্যে এই সরকার রাখবেন না। মনে হচ্ছিল নাড্ডা যেন রাজ্যে বিধানসভার প্রচারে এসেছেন। তাঁর একটাই লক্ষ্য বাংলার মানুষের উন্নয়ন নয় তাঁদের বঞ্চনা করতেই যেন প্রচারে এসেছেন নাড্ডা।


তবে এদিনের ভাষণে কংগ্রেসকে সামান্য আক্রমণ করলেও ভুল করেও অধীরের নাম একবারও মুখে আনেননি বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নাড্ডা‌।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...